রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি: ইমদাদুল হক

রাজধানীর মহাখালী খাজা টাওয়ার একটি পূর্ণাঙ্গ টেলিকম হাব। এতে আছে অসংখ্য ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মুঠোফোন কোম্পানির ডাটা সেন্টার। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় দেশের ৭০ শতাংশ প্রযুক্তি সার্ভার। ৯০-এর দশকে নির্মিত এ ভবনে একসঙ্গে এতো প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করার যে সক্ষমতা দরকার, তা নেই বলে জানালেন প্রযুক্তিবিদরা।

ভবনে অন্তত ৮টি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে), ২৫ টি আইএসপির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সরাসরি অফিস, বাইরের আরও ৫০০ র মতো আইএসপি এবং ২টি আইসিএক্স প্রতিষ্ঠান ছিল

ভবনের ১০ ও ১১ তলায় ছিল দুটি ডেটা সেন্টার – ঢাকা কোলো এবং এনআরবি টেলিকম। এ দুটি কোম্পানির উপর ইন্টারনেট ও সফটওয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নির্ভরশীল হওয়ায় প্রভাবটা বেশি হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সভাপতি ইমদাদুল হক বলেন, ভবনটিতে ১০-১২টা প্রযুক্তি প্রতিষ্ঠানে ২০০ জনের মত গুরুত্বপূর্ণ জনবল কাজ করতো। অগ্নিকান্ডে ৩জন কর্মী নিহত হয়েছেন। আমরা তাদেরবিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনায় সরকারের সহয়োগতা চাই। কারণ এই ঘটনায় দেশের প্রযুক্তি খাতের সেবা গ্রহীতারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি প্রতিষ্ঠানগুলোও প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে। এছাড়া, আমাদের ডিভাইসগুলো আগুন ও ধুলোর কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইমদাদুল হক আরো বলেন, পুরো পরিস্থিতি ঘুছিয়ে আনতে ১-২ মাস সময় লাগবে। যদিও সেক্টরের সকলের সহয়োগিতায় আমরা আমাদের ডিভাইসগুলো অন্যত্র সরিয়ে ইন্টারনেট সেবা অনেকটাই রিকভার করে নিয়েছি।

ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে একজন ব্যবসায়ি টেকভিশন২৪ কে বলেন, টাওয়ারের মধ্যে ডাটাসেন্টার কেন? ডাটাসেন্টার হবে সমতল জায়গায়। বিদেশে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ডাটাসেন্টার করে পানি নিচে। আমাদের ডাটাসেন্টারের মালিকরা কি ডাটাসেন্টার পরিচালনার করা উপায় জানে না? তিনি আরো বলেন, সরকার কালিয়াকৈর ফোর টিয়ার ডাটা সেন্টার করেছে তারা সেখানে যাচ্ছে না কেন?

উল্লেখ্য, ২৬ অক্টোবর বিকেলের অগ্নিকাণ্ডে অন্তত ৫০০ ইন্টারনেট প্রোভাইডার, দেশীয় কয়েকটি মোবাইল কোম্পানির নেটওয়ার্ক, এমনকি গুগল ও ফেসবুকের মতো বিদেশি প্রতিষ্ঠানের দেশীয় কার্যক্রম ব্যাহত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি