সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

ভাইবার ‘ক্রিকেট সুপারবট’ লাইভ আপডেট, রয়েছে আকর্ষণীয় পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষে টানা দ্বিতীয় বছরের মতো একটি ক্যাম্পেইন চালু করেছে রাকুতেন ভাইবার! মাসব্যাপী এ ক্যাম্পেইনটিতে ব্যবহারকারীরা অ্যাপটির বহুল প্রত্যাশিত ‘ক্রিকেট সুপারবট’ ফিচারের মাধ্যমে খেলার লাইভ আপডেট, ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী, বিভিন্ন মজাদার গেম খেলতে এবং পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, এ মেসেজিং অ্যাপটি এর বহুল প্রত্যাশিত ’ক্রিকেট সুপারবট’ চালু করেছে; একইসঙ্গে এতে বিভিন্ন অংশগ্রহণমূলক গেমও রয়েছে। নতুন এ সুপারবটটি অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা ক্রিকেট ভাইবস চ্যানেলের অংশ।

’প্রেডিকশন’ শীর্ষক আয়োজনটির মাধ্যমে ফ্যানরা পুরো খেলার আদ্যোপান্ত (টস থেকে শুরু করে কোন দল কতো স্কোর করবে এবং ম্যাচের বিজয়ী কে হবে) সম্পর্কে অনুমান করতে পারবেন। প্রতিযোগিতা শেষে শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ এবং ভারতের শীর্ষ তিনজন সমর্থকের সম্মিলিত সর্বোচ্চ স্কোর এর বিবেচনায় ভাইবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।  

এ নিয়ে রাকুতেন ভাইবারের অ্যাপেক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “আমাদের প্রথম ক্রিকেট ফিয়েস্তা বেশ সফল হয়েছে; এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এ ক্যাম্পেইনটি চালু করেছি।ক্রিকেট চ্যানেলে যুক্ত হয়ে চলতি বছর সহ আগামী বছরগুলোতেও আমরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপভোগ করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।”   

এ ক্যাম্পেইন নিয়ে শ্রীলংকার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলেন, “এ ধরনের মেসেজিং অ্যাপ থেকে এর আগে আমি কখনো এ ধরনের অভিজ্ঞতা লাভ করেনি। আগামী মাসে ফ্যানদের জন্য যে গেম ও কর্মকাণ্ডগুলোর আয়োজন করা হয়েছে তা তারা উপভোগ করবে বলে আমি প্রত্যাশা করছি।”

ভাইবারের ক্রিকেট বিশ্বকাপ ২০২২ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রিকেট ভাইবস চ্যানেল ও ক্রিকেট টকস এ থাকছে কাস্টম লেন্স, স্টিকার প্যাকস, ক্রিকেট ম্যাচের সময়সূচি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি