মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
31.1 C
Dhaka

ক্যারিয়ার নির্মাণে চুয়েটের ইটিই বিভাগের শিক্ষার্থীদের সাথে রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্মাণে সহযোগিতা করবে আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিভাগটির ‘ইনফিক্সন ২০২৩ ইটিই দিবস’ পালনের সময় অনুষ্ঠিত এক সেমিনারে এই সহযোগিতার ঘোষণা দেয় তারা।

পরে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে চুয়েট ও রাইজআপ ল্যাবস। ইটিই বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আজাদ হোসেন এবং রাইজআপ ল্যাবসের পক্ষ থেকে সিনিয়র এইচআর জেনারেলিস্ট মিসেস তাসলিমা বিনতে হাফিজ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বিভাগটির অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট জনাব মোঃ রফিকুজ্জামান, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব দীপন মুখার্জি এবং সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব ওয়াসিফ জামান উপস্থিত ছিলেন।

সহযোগিতার অংশ হিসেবে ইটিই শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্মাণে ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ, গবেষণা ও উন্নয়ন, প্রশিক্ষণ প্রোগ্রাম ইত্যাদির জন্য বিভাগটিকে সহায়তা করবে রাইজআপ ল্যাবস।

এর আগে সেমিনারে চুয়েটের ইটিই বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করে রাইজআপ ল্যাবস। এর মধ্যে ছিলো আইটি শিল্পে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা ও সুযোগ, সফটওয়্যার কোয়ালিটি এস্যুরেন্সের কাজ ও গুরুত্ব, ক্যারিয়ার, নেটওয়ার্কিং, দক্ষতা বৃদ্ধি, চাকরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি ও টিপস ইত্যাদি।

এসময় শিক্ষার্থীদের সাথে আইটি শিল্পে উদ্যোক্তা হওয়ার যাত্রা শেয়ার করেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব এরশাদুল হক। তিনি আরও বলেন, “উদ্ভাবনকে উৎসাহিত করাই কেবল আমাদের লক্ষ্য নয়। আমাদের স্বপ্ন এমন একটি ভবিষ্যত গড়া, যেখানে প্রতিটি আইডিয়া, প্রতিটি স্বপ্নকে নতুনভাবে বাস্তবায়ন করা যায়। আর সেখানে আলোকবর্তিকা হয়ে উঠবে শিক্ষার্থীরা। তাহলেই আমাদের সীমাহীন সম্ভাবনার যাত্রা শুরু হতে পারে।”

সেমিনারে পড়াশোনার মত চাকরির ইন্টারভিউতেও সমান গুরুত্ব দেয়ার প্রতি জোর দেন রাইজআপ ল্যাবসের সিনিয়র এইচআর জেনারেলিস্ট মিসেস তাসলিমা বিনতে হাফিজ। ইটিই শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন টিপস শেয়ার করেন তিনি। এসময় তিনি বলেন, “ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত না থেকে ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। যাতে কোম্পানিগুলো প্রথমে আপনাকেই বাছাই করে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি