শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
29 C
Dhaka

কৃষি মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের সহায়তা দিলো বিকাশ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃহস্পতিবার সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদেরকে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা যাতে সাময়িকভাবে ঘুরে দাঁড়াতে পারেন সে উদ্দেশ্যেই তাদের পাশে দাঁড়ালো বিকাশ।

রবিবার মোহাম্মাদপুরে বিকাশের লোকাল ডিস্ট্রিবিউটর অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ একাউন্টে সহায়তার টাকা পৌঁছে দেয়া হয়। এসময় বিকাশের ক্লাস্টার হেড, ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আকবর কবীর মোঃ নিয়ামুল খোদা, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি প্রদীপ কুমার ভট্টাচার্যসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনায় বিকাশ এজেন্টদের পাশে থাকার চেষ্টা করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এবছরেই রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ।

এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ডোনেশন বাটন থেকে মাস্তুল ফাউন্ডেশন সিলেক্ট করে অথবা মার্চেন্ট নাম্বার ০১৭৩০৪৮২২৭৮ -এর মাধ্যমে অনুদান পাঠিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি