বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

করোনাকালে অনলাইনে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে ডাক্তার-রোগী আনুপাতিক গড় হচ্ছে প্রতি ১০,০০০ হাজার জনের জন্য ডাক্তার রয়েছে মাত্র ৫.২৬ জন, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয়।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালে আনতে ১৫০-এর বেশি বিশেষজ্ঞ ডাক্তার ও ২০-এর বেশি স্পেশালাইজেশন বা ক্যাটাগরি নিয়ে ‘সহজ হেলথ’ সেবা নিয়ে কাজ করছে সহজ।

করোনা মহামারীর সময় কোভিড-১৯ বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছে অনেকেই। আর এসময়ে করোনার প্রভাব থেকে বাচতে ডাক্তারদের পরামর্শ একটাই- স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় থাকুন। আর তাই তো সরকারও সংক্রমণের হার কমাতে লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালে আনতে ‘সহজ হেলথ’ কাজ করছে।  

সহজ-এর বিশ্বমানের ডিজিটাল হেলথকেয়ার অ্যাপে ব্যবহারকারীরা দেশের যেকোনো স্থান থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন। এ ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমেই সহজ অ্যাপে লগ-ইনের পর ‘হেলথ’ অপশনে গিয়ে স্পেশালাইজেশন বা ক্যাটাগরি নির্বাচন করে নির্দিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সহজ হেলথ-এ নিয়োজিত কমিউনিটি এনগেজমেন্টের কর্মীরা ডাক্তারদের সঙ্গে ভিডিও কলে পরামর্শ গ্রহণের প্রতিটি পদক্ষেপ ব্যবহারকারীদের বুঝিয়ে দিবে।

এছাড়া, সহজ সুপারঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বাসায় বসেই স্থানীয় ফার্মেসীগুলো থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ডেলিভারি পেয়ে যাবেন খুব সহজে। কোভিড-১৯ এর এই সময়ে ডাক্তারদের পরামর্শের জন্য এখন আর ঝুঁকি নিয়ে চেম্বারে যেতে হবে না। উপরোক্ত সেবাসমূহের মাধ্যমে বিভিন্ন স্পেশালাইজেশনের শতাধিক ডাক্তারের পরামর্শ গ্রহণের পাশাপাশি ঘরে বসে প্রয়োজনীয় ঔষধ ডেলিভারি সুবিধা পাওয়া যাবে ‘সহজ হেলথ’ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি