বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

বাক্কোর উদ্যোগে ‘টাইম ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) তাদের সকল সদস্য প্রতিষ্ঠানের বিপিও কর্মীদের নিয়ে গেল ২০ এপ্রিল, ২০২১ তারিখে সারাদিনব্যাপী “টাইম ম্যানেজমেন্ট” শীর্ষক একটি অনলাইন কর্মশালার আয়োজন করে ।

সময়ের সঠিক ব্যবস্থাপনা বিশেষত এই কোভিড পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রযুক্তির সহায়তায় ঘরে বসেই কাজের পাশাপাশি অনেক ধরণের সভা এবং অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা বর্তমানে অত্যান্ত সহজ । তাই এই বিষয়ভিত্তিক কর্মশালাটি বাক্কো সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

আইসিটি বিজনেস প্রোমোশন কাউন্সিল (আইবিপিসি) এর পৃষ্ঠপোষকতায় বাক্কো কর্মশালাটির আয়োজন করে যা পরিচালনা করেন কোচ কামরুল হাসান, প্রতিষ্ঠাতা, সিকেএইচ নেটওয়ার্ক এবং ব্যবস্থাপনা পরিচালক, সেনসি-উইজডম ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর সমন্বয়কারী আব্দুর রহিম খান। তিনি বাক্কোকে সাধুবাদ জানান সময়োপযোগী বিষয়গুলো নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করার জন্য ।

কর্মশালাটিতে বক্তব্য রাখেন বাক্কোর সাধারন-সম্পাদক তৌহিদ হোসেন। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ-সম্পাদক আমিনুল হক এবং পরিচালক রাশেদ নোমান। কর্মশালায় অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাক্কোর ভারপ্রাপ্ত সভাপতি তানভীর ইব্রাহিম।

পরবর্তীতে অংশগ্রহণকারী সকলকেই বাক্কোর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় । 

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি