বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
27.9 C
Dhaka

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন, যা থাকছে

টেকভিশন২৪ ডেস্ক: ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্যামসাং ও আইফোনের সাথে বরাবরই পাল্লা দিয়ে থাকে চীনের ওয়ানপ্লাস। বুধবার ওয়ানপ্লাস ১০টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে। ফোনটিতে বিশেষ ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, ফোনটি ল্যাপটপের ফিচারকেও হার মানাবে।

ওয়ানপ্লাস ১০টি ফোনটিতে রয়েছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট। সঙ্গে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম। আজকাল বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র‌্যাম দেখা গেলেও ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে থাকছে দ্বিগুণ মেমোরি। এই ফোনের প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য বিশেষ থ্রিডি কলিং সিস্টেম ব্যবহার হয়েছে। ভেপার চেম্বারের মাধ্যমে প্রসেসর ঠাণ্ডা রাখা হবে।

ফোনটির ক্যামেরায় থাকছে ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত ছবি তোলা সম্ভব। ওয়ানপ্লাস তাদের ফোনে এই প্রথম এমন প্রযুক্তি ব্যবহার করেছে। ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে।

এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

১০ বিট কালার সাপোর্টের ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।

ফোনটিতে ৪৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জার। যা ফোনকে ১৯ মিনিটে চার্জ করবে। ফাইভজি সমর্থিত ফোনটিতে ১৬ জিবি র‌্যামের সঙ্গে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি কিনতে খরচ হবে বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি