শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
30 C
Dhaka

ওরাইমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: ওরাইমো বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীতশিল্পী ও জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান। বিশ্বব্যাপী তরুণদের জন্য স্মার্ট এক্সেসরিজ প্রতিষ্ঠান ওরাইমোর ব্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে জনপ্রিয় এই তারকা। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ডিলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাহসানের সঙ্গে ওরাইমোর নতুন এই যাত্রার ঘোষণা দেওয়া হয়।

এ সময় ওরাইমোর ব্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান ছাড়াও উপস্থিত ছিলেন ওরাইমোর গ্লোবাল ব্র্যান্ড ডিরেক্টর জয়ী জিং ই, ওভারসিস সেলস ডিরেক্টর জাস্টিন ই, কান্ট্রি ম্যানেজার তানবীর মজুমদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীতে বাংলাদেশে ওরাইমোর যেসব স্মার্ট এক্সেসরিজ ডিভাইস যেমন টিডব্লিউএস, স্মার্টওয়াচ, হেডফোন, ট্রিমার, চার্জার পাওয়া যাবে এসব পণ্যের সঙ্গে ক্রেতা ও ভক্ত-শ্রোতারা তাহসান খানকে দেখতে পাবেন। নতুন এই যাত্রায় ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন জনপ্রিয় এই তারকা।

প্রসঙ্গত, ২০১৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ওরাইমো। ওরাইমোর কান্ট্রি ম্যানেজার তানবীর মজুমদার বলেন, আমরা খুবই আনন্দিত যে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও ওরাইমো আগামীতে এক হয়ে কাজ করবে। তাহসান খানের মতো প্রতিভাবান শিল্পীর অগণিত ভক্ত ও দর্শক রয়েছে, যাদের মাধ্যমে ওরাইমোকে চিনবে তরুণরা। আমরা আশাকরি তার সঙ্গে ওরাইমোর যাত্রা হবে আনন্দদায়ক। তাহসান খান বলেন, ওরাইমো বিশ্বব্যাপী তরুণদের কাছে একটি জনপ্রিয় নাম। এ ধরনের একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি সত্যি দারুণভাবে আশাবাদী যে, ওরাইমোর সঙ্গে আমার এই যাত্রা নতুন অভিজ্ঞতা এনে দেবে। সঙ্গীত ও সুর দিয়ে বিনোদন জগতে দারুণভাবে যাত্রা শুরু করেন তাহসান খান।

পরে অভিনয় জগতেও নাম লিখিয়েছেন তাহসান। ২০১৯ সালে ‘যদি একদিন’ এর মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তাহসান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি