শনিবার, আগস্ট ২৯, ২০২৬
27 C
Dhaka

ওয়ালটন কম্পিউটারের ক্যাশব্যাক অফারে ব্যাপক সাড়া, শতভাগ ক্যাশব্যাক পেলেন ৬ ক্রেতা

টেকভিশন২৪ ডেস্ক: ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ওয়ালটন কম্পিউটারে ক্যাশব্যাক অফার ২০২৪। এ অফারে ওয়ালটন কম্পিউটার পণ্যে রয়েছে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। ইতোমধ্যে ৬ জন ক্রেতা ওয়ালটন কম্পিউটার পণ্য কিনে শতভাগ ক্যাশব্যাক পেয়েছেন। এছাড়া বিভিন্ন অংকের ক্যাশব্যাক পেয়েছেন আরো অসংখ্য ক্রেতা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই ক্যাশব্যাক মিলছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অফার চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।

উল্লেখ্য, প্রযুক্তিপণ্যের ক্রেতাদেরকে আরো সাশ্রয়ী মূল্যে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস প্রদানে আবারও শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত ৮ ফেব্রুয়ারি ওয়ালটন কম্পিউটার ক্যাশব্যাক অফারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুরু থেকেই এ অফার ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলে।  

ক্যাম্পেইন শুরুর পর পরই টাঙ্গাইলের নাগরপুর ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পান মোহাম্মদ কাউসার। এরপর যশোরের নিউমার্কেট ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মো. বদরুল আলম আব্বাসী। ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম থেকে কিস্তিতে একটি ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হন শিক্ষার্থী মোঃ মোস্তাকিন বিল্লাহ মাসুম। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ওয়ালটন প্লাজা থেকে আরেকটি ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান জান্নাতুল ইসলাম তুয়া। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হয়েছেন মোঃ রেদওয়ান সরকার। আর আমানতগঞ্জ বরিশাল ওয়ালটন প্লাজা থেকে এন৪০প্রো মডেলের ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মোঃ ইশাদ আকন।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, এই অফারের আওতায় ক্রেতাগণ দেশের সকল ওয়ালটন প্লাজা থেকে ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ২৭ ইঞ্চি মনিটর, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ওয়ালপ্যাড ৮জি ট্যাবলেট, সকল মডেলের ব্লুটুথ স্পিকার, পোর্টেবল এসএসডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, ৩০০ এমবিপিএস রাউটার, ওয়েট স্কেল, ওয়েবক্যাম, পেনড্রাইভ, পাওয়ারব্যাংক, নেটওয়ার্ক সুইচ, নেকব্যান্ড, মাউস, কিবোর্ড, হেডফোন, মাইক্রো এসডি কার্ড, হাব, ই-রাইটিং প্যাড, সিপিইউ কুলার, সিসিটিভি, কার্ড রিডার, ক্যাবল ও কনভার্টার পণ্য কিনে ১০০% শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারছেন।

জানা গেছে, ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের এ অফার শুধুমাত্র ওয়ালটন প্লাজা হতে কম্পিউটার পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পণ্য ক্রয়ের সাথে সাথে ক্যাশব্যাকের পরিমাণ এসএমএস (SMS) এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হচ্ছে। নগদ ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাক এ প্রাপ্ত টাকা ক্রেতা ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সমন্বয় করতে পারছেন। আর কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার প্রথম মাসের কিস্তির সাথে ক্যাশব্যাক এ প্রাপ্ত টাকা সমন্বয় করা হচ্ছে। ক্যাশব্যাক অফারে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে অন্যকোনো অফার প্রযোজ্য নয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি