রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট -২০২৩ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে নারীরা এগিয়ে যাচ্ছে সমান তালে, সফলতার গল্প লিখে যাচ্ছে প্রতিটা সেক্টরে। তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিচ্ছেন এবং সেই সাথে তৈরি করে নিচ্ছেন নতুন আত্মপরিচয়। বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, নারীদের সফলতা শুধু শহরকেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলে হাজার হাজার সফল নারীদের। যারা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে।

বর্তমানে বাংলাদেশে নারীরা নিজেদের কর্মক্ষেত্রে সফল কর্মী কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। এরই ধারাবাহিকতায় নারীদের বিভিন্ন উদ্যোগে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)- র আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২৩।

দিনব্যপী আয়োজনটিতে আলোচনার বিষয়বস্তু ছিলো স্টার্ট আপদের জন্য উদ্ভাবন, ফান্ড রেইজিং, কোন ধরনের স্কিল প্রফেশনাল ক্যারিয়ারের জন্য গুরুত্বপুর্ন, ব্যবসায়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেশের গন্ডি পেরিয়ে বাহিরের দেশে নিজের কোম্পানীকে এক্সপান্ড এবং একটি কোম্পানী লীড দিতে নারীদের কি ধরনের স্কিল থাকা দরকার ইত্যাদি বিষয় নিয়ে।

আয়োজনতিতে বক্তা হিসেবে ছিলেন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস সলুশন আর্কিটেকচার লীডার মোহাম্মাদ মাহাদী-উজ-জামান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)-র প্রেসিডেন্ট রেজওয়ানা খান এবং সাধারণ সম্পাদক আছিয়া নীলা, এস আর ভেঞ্চার এন্ড কনসালটেন্সী-র ফাউন্ডার এন্ড সিইও সায়মা রহমান, বিডিওএসএনের সিইও কানিজ ফাতেমা, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি হয়েছেন নাজনীন নাহার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন, ক্লাউড এর সাবেক সল্যুশন লীডার ফারজানা রাহমান, দ্য কাও কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও কাওসার আহমেদ।

বাংলাদশ ইনোভশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন _”আমাদের নারীরা প্রতিটা সেক্টরে ভালো করছে তাই সামনের দিন গুলোতে টেকনলোজির সাথে নিজেকে সবসময় আপডেট রাখাটা খুব গুরুত্বপুর্ন, তাই আমাদের এই সামিটের টপিক গুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেন স্টুডেন্ট, স্টার্টআপ, চাকুরিজীবি এবং উদ্যোক্তা সবার জন্য উপকারে আসে সেই সাথে আমরা আমাদের আশেপাশে অনেক সফল নারীদের দেখে থাকি এবং তাদের সফলতা আমাদের চোখে স্বাভাবিক মনে হয় কিন্তু তারাও অনেক চরাই-উত্রাই পার করেই আজকে এই অবস্থানে এসেছেন তাই কিভাবে প্রতিকুল অবস্থাকে পাশ কাটিয়ে সফল হওয়া যায় সেই জন্য আমাদের আজকের এই সামিট।

আয়োজনটি সম্বন্ধে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)-র প্রেসিডেন্ট রেজওয়ানা খান বলেন _ “আমারা নারীরা সব কিছুই পারি কোন বাধা আমাদেরকে থামিয়ে রাখতে পারে না, বর্তমান যুগ প্রযুক্তির যুগ তাই প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে হবে। উদ্ভাবন এবং প্রযুক্তিগত পরিবর্তনে সমতার সঙ্গে অংশগ্রহণের চেষ্টা শুরু করতে হবে বাল্যকাল থেকেই। উৎসাহিত করতে হবে প্রযুক্তি উদ্যোগ এবং উদ্ভাবনকে। “

অ্যামাজন ওয়েব সার্ভিসেস সল্যুশন আর্কিটেকচার লীডার মোহাম্মাদ মাহাদী-উজ-জামান বলেন_” চাল-ডাল কেনা থেকে শুরু করে পুঁজি বাজারের খোঁজ-খবর_ সবখানেই কম্পিউটারনির্ভর বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে কৃত্রিম বুদ্ধিসম্পন্ন প্রযুক্তি, ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। আর তা দারুণ অভিজ্ঞতা দিচ্ছে ব্যবসায়ীদের।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)- র আয়োজনে আয়োজিত উক্ত সামিটে কো-অর্গানাইজার হিসেবে ছিলেম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং সহযগীতায় ছিলেন স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, সূর্যমুখী লিমিটেড এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি