শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

এটুআই ও রাজশাহী সিটি করপোরেশনের স্মার্ট সিটিতে রূপান্তরে সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রিন, ক্লিন ও স্মার্ট নগরী গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম এবং রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তিতে এটুআই প্রোগ্রামের যুগ্ম-পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ. বি. এম. শরীফ উদ্দিন সই করেন।

এসময় রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এটুআই রাজশাহী সিটি করপোরেশকে স্মার্ট সিটিতে রূপান্তরে সবধরনের কারিগরি সহায়তা প্রদান একই সাথে স্মার্ট সিটি ইকোসিস্টেম গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ, অবকাঠামো নকশা প্রণয়ন, স্মার্ট সল্যুউশন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করবে। এছাড়া ৩টি গাইড লাইন তৈরি ও কর্মপরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করবে।

“স্মার্ট রাজশাহী সিটি” বিষয়ক আলোচনা সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র স্মার্ট সিটি গড়ে তুলতে ‘ফেস ডিটেক্টর ক্যামেরা, হোল্ডিং ট্যাক্স আদায়ে ড্রোন দিয়ে জরিপসহ বিভিন্ন পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স বৈঠকে গ্রামকেও স্মার্ট ভিলেজে পরিণত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে প্রথম ধাপে রাজশাহী ও কক্সবাজার নগরীকে পাইলট প্রকল্পের অধীনে স্মার্ট সিটি করা হবে। এক্ষেত্রে তিন ধাপে ২০২৪, ২০২৫ সালে সেবার স্মার্ট রূাপান্তরের মধ্যেমে ২০২৮ সালের মধ্যে রাজশাহী হবে পেপারলেস ও কন্ট্যাক্টলেস স্মার্ট সিটি। এর মাধ্যমে রাজশাহী হবে সবুজ, পরিচ্ছন্ন, স্বচ্ছ্ব ও নির্মল শহর।  এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে রাজশাহীতে একটি ‘স্মার্ট কর্মসংস্থান মেলা” করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তেলায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে স্মার্ট সিটির দৃষ্টান্ত তুলে ধরেন এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী। বুদ্ধিদীপ্ত প্রবলেম সলভার জাতি হিসেবে স্থানীয় ভাবেই সমস্যার সমাধানে রাজশাহীতে একটি ইনোভেশন ল্যাব স্থাপন এবং জাতিসংঘের শূণ্য ডিজিটাল বৈষম্যের শহর হিসেবে রাজশাহীকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি