বুধবার, অক্টোবর ২১, ২০২৬
25.5 C
Dhaka

এঞ্জেল ইনভেস্টমেন্ট পেল নিরাপদ খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান গ্রিন গ্রোসারি

টেকভিশন২৪ ডেস্ক: এঞ্জেল ইনভেস্টমেন্ট পেল নিরাপদ খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান গ্রিন গ্রোসারি। গ্রিন গ্রোসারির ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মোহাম্মদ সাব্বির এ প্রসংগে বলেন- “Quality That You Can Trust – এই প্রতিজ্ঞা নিয়েই নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষন এবং এর সঠিক পরিবেশনের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে গ্রীন গ্রোসারি।’  গ্রীন গ্রোসারির এই প্রচেষ্টায় ভরসা রেখে সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্টান এ আর কম এর প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানের নেতৃত্ত্বে একদল তরুন বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। এসব বিনিয়োগকারীর মধ্যে আছেন ডব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান রূপক, ইফলির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইফলির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  কর্মকর্তা প্রাণ কৃষ্ণ পাল, আসিফ আনাম সিদ্দিকী, অথল্যাবের  প্রধান নির্বাহী মো. শাহজাহান।

মানুষের দৈনন্দিন খাদ্যাভাসে নিরাপদ খাদ্যের যোগান এর উদ্দেশ্য নিয়ে ২০২০ সাল থেকে কাজ করছে গ্রীন গ্রোসারি। এর পন্য তালিকায় রয়েছে- তুলশীমালা পোলাওর চাল, গাওয়া ঘী, ঘানীতে ভাংগা সরিষার তেল,খাটি মধু, বিভিন্ন সিক্রেট রেসিপি মশালা, হোমমেড জেলি, পিনাটবাটার সহ চল্লিশটিরও বেশি খাদ্যপন্য যা ইতিমধ্যেই অনেকেরই পছন্দের পন্যে পরিণত হয়েছে। পন্যের বিশুদ্ধতার নিশ্চয়তায় একদম প্রান্তিক কৃষকদের সাথে নিবিড়ভাবে কাজ করছে একদল তরুনদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি। প্রান্তিক কৃষকদের কাছ থেকে গুনগত মান যাচাই বাছাই করে পন্য সংগ্রহ , পরিকল্পিতভাবে এর সংরক্ষন, স্বাস্থ্যকর এবং সুদৃশ্য মোড়কীকরন এবং অবেশেষে ভোক্তাদের হাতে দ্রুততার সাথে পৌছে দেয়ার কাজটিই অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে গ্রীন গ্রোসারি।

গ্রীন গ্রোসারিতে  বিনিয়োগ প্রসঙ্গে এম আসিফ রহমান বলেন, ‘বাংলাদেশে D2C ( Direct to Consumer) ব্যবসায়িক ধারণাটিই নতুন।দেশে ইতিমধ্যে অনেকগুলো ব্রান্ড নিরাপদ পন্য নিয়ে কাজ করে যাচ্ছে, তবুও সত্যি কথা হচ্ছে- ভেজালবিহীন নিরাপদ পণ্য পরিবেশন নিশ্চিতকরনের মত এমন আরো অনেক উদ্যোগ বাংলাদেশের মানুষের জন্য এই সময়টায় অনেক বেশি প্রয়োজন। দেশের মানুষ আগের থেকে এখন অনেক বেশি খাবারের নিরাপত্তা বিষয়টি নিয়ে সচেতন, সেখান থেকে বিবেচনা করলে গ্রীন গ্রোসারি একটি সম্ভাবনাময় উদ্যোগ। পরিকল্পমাফিকভাবে পন্যের গুনগত মান বজায় রেখে সঠিকভাবে বিপনন করতে পারলে এটি বহুদুর এগিয়ে যেতে পারবে । গ্রীন গ্রোসারিতে বিনিয়োগের পেছনে আমরা একদিকে যেমন এর ব্যবসায়িক দিকটি বিবেচনা করেছি ঠিক অন্যদিকে সামাজিক দ্বায়বধ্যতার ব্যাপারটিও আমাদের কাছে গুরুত্ত্বপুর্ন ছিল। আমরা মনে করি, যে পন্য আমি আমার পরিবারের জন্য বাছাই করব সেটি যেন সবাই তার পরিবারের জন্যও গ্রহন করে, গ্রীন গ্রোসারির মাধ্যমে নিরাপদ পন্যের প্রসারে যুক্ত হবার একটি সুযোগ হল ‘

গ্রীন গ্রোসারির অন্য দুই সহপ্রতিষ্ঠাতা সায়েম মুর্শেদ এবং সাবা চৌধুরী জানান গ্রীন গ্রোসারি তাদের পন্যের যোগান এবং বিপণন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে কাজ শুরু করেছে এবং সেখানে এই বিনিয়োগটি বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে।

বিনিয়োগ পাওয়া প্রসংগে তালুকদার মোহাম্মদ সাব্বির বলেন- https://greengrocery.com.bd/ র এই নতুন বিনিয়োগকারীরা সবাই- ই কিন্ত প্রতিষ্ঠিত  এবং একই সাথে সফল উদ্যোক্তা। গ্রীন গ্রোসারিতে তারা একদিকে যেমন আর্থিক বিনিয়োগ নিয়ে এসছেন ঠিক একই ভাবে তাদের নিত্ত নতুন ভাবনা এবং বহুদিনের ব্যবসার অভিজ্ঞতাগুলোও কিন্ত গ্রীন গ্রোসারির জন্য সমানভাবে গুরুত্ত্বপুর্ন বিনিয়োগ। আমরা আশা করি, গ্রীন গ্রোসারির এই অর্জনকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারবে ।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি