শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

ব্র্যান্ড ফোরামে টানা তৃতীয়বার দেশের সেরা ব্র্যান্ড “বিকাশ”

টেকভিশন২৪ ডেস্ক : পর পর তিন বার ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ২০১৯, ২০২০ এর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ৩৫টি ক্যাটাগরির শীর্ষ ১০২টি ব্র্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বিকাশ। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা পঞ্চম বারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।

মাত্র দশ বছরের যাত্রায় আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে দেশের সব শ্রেণীর মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে, গ্রাহকদের এই স্বীকৃতি তারই প্রতিফলন।

নিয়েলসেন আই কিউ এর অংশীদারিত্বে এবং দি ডেইলি স্টারের সহযোগিতায় গতকাল রাজধানীর একটি হোটেলে ১৩তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-২০২১ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাদেরকেই এই সম্মাননা জানানো হয়।

নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে দেশজুড়ে পরিচালিত এই জরিপে ৮ হাজার ভোক্তা অংশ নেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং নব-নির্বাচিত বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর হাত থেকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-২০২১ গ্রহণ করেন বিকাশের ইভিপি অ্যান্ড হেড অব ব্র্যান্ড আশরাফ বারী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের চিফ ফিনান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি