মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

এক টেকসই ফোন নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: উল্লেখযোগ্য স্থায়িত্ব ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে স্মার্টফোনের বাজারে এক অত্যাধুনিক নতুন ডিভাইস রিয়েলমি সি৬১ আনতে যাচ্ছে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি।

এন্টি-ড্রপ সুরক্ষা, পানি প্রতিরোধী ও ভেজা হাতে ব্যবহারের সক্ষমতা প্রদানের মাধ্যমে এই ডিভাইস স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। বাজারে আসন্ন রিয়েলমি সি৬১ স্মার্টফোনটি গ্রাহকদের দিচ্ছে অসাধারণ দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার নিশ্চয়তা। 

অত্যন্ত মজবুত কোয়ালিটির রিয়েলমি সি৬১ এ রয়েছে ৬ জিবি + ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ।   এই শক্তিশালী সমন্বয় দ্রুত অ্যাপ চালু, মসৃণ মাল্টিটাস্কিং এবং বাড়তি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ধারণের সক্ষমতা তৈরির মাধ্যমে ফোনের পারফরম্যান্সকে আরও উন্নত করে। ফলে এটি ব্যবহারকারীকে একটি নির্বিঘ্ন ও নমনীয় অভিজ্ঞতা প্রদান করে।

পারফরম্যান্স ছাড়াও ডিজাইনের দিক থেকেও অসাধারণত্বে প্রমাণ দিয়েছে রিয়েলমি সি৬১। চমৎকার নান্দনিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই স্মার্টফোনটিতে উন্নত মানের উপকরণ ব্যবহারের পাশাপাশি করা হয়েছে আল্ট্রা-স্লিম ডিজাইন।  রিয়েলমি সি৬১ ডিভাইসের ধুলা প্রতিরোধী আইপি৫৪ রেটিং এবং রেইনওয়াটার স্মার্ট টাচ সক্ষমতা একে আরও টেকসই এবং নির্ভরযোগ্য করে তোলে।

স্মার্টফোনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ফলে এটি ব্যবহারকারীদের বিভিন্ন পরিবেশে নিরবচ্ছিন্নভাবে কাজ করার নির্ভরযোগ্যতা প্রদান করে।  এছাড়াও, এই স্মার্টফোনটিতে রয়েছে এআই নয়েজ রিডাকশন, এআই জেশ্চার, এআই বুস্ট ইঞ্জিন, ডায়নামিক বাটন ও মিনি ক্যাপসুল ২.০ এর মতো উন্নত সব ফিচার। মাল্টিটাস্কিং, গেমিং বা ফোনের ইন্টারফেস ব্যবহার- সবকিছুতে এই উদ্ভাবনগুলো ব্যবহারকারীকে দেয় নির্বিঘ্ন ও মসৃণ অভিজ্ঞতা প্রাপ্তির নিশ্চয়তা। 

রিয়েলমি ১ সেপ্টেম্বর,  ২০২৪ তারিখে সি৬১ এর আনুষ্ঠানিক উন্মোচন করতে পেরে আনন্দিত। রিয়েলমি সি৬১ এর উন্মোচন এবং অনলাইন/অফলাইনে প্রি-বুকিং অপশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ – এ ভিজিট করতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি