বুধবার, জুন ২৪, ২০২৬
34.6 C
Dhaka

‘অ্যান্টিক’ ব্র্যান্ডের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাশাপাশি নতুন আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ‘ওয়ালটন’ এবং ‘অ্যান্টিক’ ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।


ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03)। দাম যথাক্রমে ২,৭৫০ এবং ২,৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।


ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।


অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন (WKSR005RN)। দাম মাত্র ১,৭৫০ টাকা। এছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরো দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১,৪৯৫ টাকা করে।


নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন (WSMKC003WN) মডেলের দাম ১,১৯৫ টাকা। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের ডব্লিউএসএমকেসি০০১ডব্লিউএন (WSMKC001WN) মডেলের মাউস-কিবোর্ড কম্বোর দাম মাত্র ৬৭৫ টাকা।
এছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি-২৪০০পি। দাম মাত্র ১,৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।


বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। আর নানান ফিচার ও দামের ১৮ মডেলের মাউস রয়েছে প্রতিষ্ঠানটির। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫% এবং মাউসে ১০% ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি