শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
29 C
Dhaka

এক্সট্রিম ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ২০২২ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: আয়োজিত এক্সট্রিম ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২২ তারিখে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন শহীদুল ইসলাম সামি, ১ম রানার আপ আজাদ মোহাম্মদ আরিফ এবং ২য় রানার আপ হয়েছেন মো: কাজল আহমেদ।

গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারাদেশ থেকে প্রতিযোগিরা তাদের স্মার্টফোনে ইসলামী সঙ্গীত রেকর্ড করে পাঠান। তাদের মধ্য থেকে ২১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রফেশনাল স্টুডিওতে রেকর্ডিংয়ের সুযোগ দেয়া হয়। গত ১৭ এপ্রিল ২১ জনের মধ্যে চুড়ান্ত পর্বের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার ফাইনালে সেই ১২ জনের স্টুডিও পর্ব এবং দর্শকদের সামনে লাইভ পারফর্মেন্স এর উপর ভিত্তি করে পজিশন নির্ধারন করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান এবং ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ। অনুষ্ঠানে নগদ অর্থ ছাড়াও চুড়ান্ত পর্বে অংশগ্রহনকারী সকলকে এক্সট্রিম স্পিকার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামি সংগীত শিল্পী মো: আল আমিন এবং হামিম জাবির মিয়াজি। প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেন আব্দুল্লাহ, ৫ম স্থান অর্জন করেন কামরুল হাসান লিটন, ৬ষ্ঠ স্থান অর্জন করেন আব্দুল মমিন মির্জা, ৭ম স্থান অর্জন করেন আফিয়া রহমান, ৮ম স্থান অর্জন করেন মো: আসিফ হোসেন, ৯ম স্থান অর্জন করেন মো: আরিফ হোসেন, ১০ম স্থান অর্জন করেন ইমাম উদ্দিন, ১১তম স্থান করেন খালেদ সাইফুল্লাহ এবং ১২তম স্থান অর্জন করেন আবু তালহা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি