রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

একুশে বইমেলার সহযোগী বিকাশ, থাকছে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মাসজুড়ে চলবে বই সংগ্রহ ও বিতরণ কর্মসূচি

টেকভিশন২৪ ডেস্ক:  গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা-২০২৪’ সহযোগী হিসেবে থাকছে বিকাশ। বরাবরের মতো এবারও মেলায় বই কেনায় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট কুপন ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঠকদের জন্য বিকাশ-এর উদ্যেগে বইমেলায় আসা পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করে, তা বিতরণ করা হবে দেশব্যাপী বিভিন্ন লাইব্রেরীতে।

মেলায় বই কেনার সময় বিকাশ অ্যাপে “MELA24” কুপন কোড যোগ করে করে পেমেন্টে মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। একইভাবে ইউএসএসডি (USSD)-এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ফলে, বইমেলার বেশিরভাগ স্টলে প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের উপর বিকাশ পেমেন্টে অতিরিক্ত এই ছাড় পাঠকদের বাড়তি বই কেনার সুযোগ করে দেবে। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েব ঠিকানায় https://www.bkash.com/campaign/book-fair-offer।

গত চার বছরের ধারাবাহিকতায় মেলা প্রাঙ্গণে বিশ্রামের স্থানের পাশেই থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের বুথ, যেখানে পাঠক-লেখক-প্রকাশকরা অনুদান হিসেবে নতুন বা পুরোনো বই দিতে পারবেন। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারবেন। উল্লেখ্য, বই সংগ্রহ কার্যক্রমের আওতায় ২০২০, ২০২১, ২০২২, ও ২০২৩ সালে বইমেলায় আসা দর্শনার্থী ও বিকাশের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঠকদের জন্য ১,৪৭,০০০ বই সংগ্রহ করে দেশজুড়ে বিভিন্ন লাইব্রেরীতে বিতরণ করা হয়েছে। ২০২৩ সালের মত এবারও বিকাশ-এর এই বই সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে সহযোগিতায় যুক্ত আছে প্রথম আলো ট্রাস্ট।

বরাবরের মতো এবারও বিকাশ-এর উদ্যেগে মেলা প্রাঙ্গণে পাঠক-দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামের স্থান, শিশুদের জন্য থাকবে পাপেট শো, প্রবীন এবং চলাফেরায় অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা। এদিকে যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, চাইলে তারা মেলা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বিকাশ-এর বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি