শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

এআই কোম্পানি খুললেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) রমরমা বাজারে পা রাখলেন ইলন মাস্ক। গতকাল বুধবার নতুন কোম্পানি এক্সএআই-এর ঘোষণা দেন টুইটারের মালিক। খবর সিএনবিসি।

সংস্থার ওয়েবসাইটে বলা হয়, বিশ্বের আসল স্বরূপ অনুধাবনে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মাস্ক নতুন প্রজন্মের বিদ্যুচ্চালিত যান নির্মাতা টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের সিইও। তার মালিকানায় এবার এল এআই প্রযুক্তি। আগামীকাল শুক্রবার এই বিষয়ে বিস্তারিত জানাতে টুইটার লাইভে হাজির হবেন তিনি।
এক্সএআই-এর পেছনে রয়েছে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্ট, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা।

অবস্থা দেখে বোঝা যাচ্ছে চ্যাটজিপিটি, বার্ড ও ক্লডের মতো চ্যাটবটের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও এনথ্রোপিকের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন ইলোন মাস্ক।
গত এপ্রিলে এ স্টার্টআপের খবর দেয় ফিন্যান্সিয়াল টাইমস। একইসঙ্গে জানায়, বৃহৎ ভাষার মডেলের জন্য এনভিডিয়া থেকে জিপিইউ প্রসেসর নিচ্ছেন মাস্ক। একই মাসে ফক্স নিউজের কাছে ট্রজিপিটি নামের নতুন এআই টুল নিয়ে পরিকল্পনা ভাগাভাগি করেন টেসলা বস। ওই সময় বিদ্যমান এআই কোম্পানিগুলো ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকাকে অগ্রধিকার দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, গত মার্চে নেভাদায় এক্সএআই কোম্পানি সংগঠিত করেন মাস্ক। একই সময়ে টুইটারের কোম্পানি নাম পরিবর্তন করে রাখেন এক্স করপোরেশন। তবে ওয়েবসাইট অনুসারে, এক্স করপোরেশন থেকে আলাদা প্রতিষ্ঠান এক্সএআই। সেখানে বলা হয়, এক্স (টুইটার), টেসলা ও অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এক্সএআই।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি