রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

উপচে পড়া ভিড়ে শেষ হলো মোবাইল ও ট্যাব এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: উপচে পড়া দর্শকদের ভিড়, স্মার্টফোনে মূল্য ছাড়ের ছড়াছড়ি আর উপহার প্রাপ্তি মিলিয়ে শেষ হলো তিনদিনের জমজমাট মোবাইল ও ট্যাব এক্সপো। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের এ মেলার শেষ দিনে ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়। প্রতিটি স্টলেই ছিল ৫জি সমর্থিত স্মার্টফোন নিয়ে আগত দর্শকদের আগ্রহ। মেলা থেকে ৫জি প্রযুক্তি সুবিধার স্মার্টফোন কিনে ব্যাপক খুশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাসফিয়া মনির। জানালেন, বন্ধুরাসহ পরিকল্পনা করেই এসেছি যাতে পছন্দসই ফোন কিনতে পারি। ৩ হাজার টাকা মূল্যছাড়ের পাশাপাশি উপহারও পেয়েছেন বলে নিজের উচ্ছাস প্রকাশ করেন তিনি। মেলার স্টল থেকে তাসফিয়ার সঙ্গে থাকা দুই বন্ধুও নতুন স্মার্টফোন কিনেছেন বলেও জানালেন।

ফোন কেনা, ট্যাব দেখার পাশাপাশি নানা বয়সী প্রযুক্তিপ্রেমীদের ভিড় ছিল টেলিটকের স্টলে। সেখানে ৫জি প্রযুক্তির সুবিধার সরসারি অভিজ্ঞতা নিয়েছেন অনেকেই। টেলিটকের স্টলে চোখে ভিআর ডিভাইস দিয়ে গেম খেলছিলেন মাধ্যমিক স্কুল শিক্ষার্থী মাহী মাহমুদ। দারুণ সে অভিজ্ঞতার কথা জানাতেই চোখে মুখে অন্যরকম এক উচ্ছাস দেখা গেল। মোবাইল গেমসে নিয়মিত মাহী জানালেন, যে গেমস খেলেছি সেটি ৫জি প্রযুক্তির গতি ছাড়া খেলা সম্ভব না। সে অভিজ্ঞতাই সরসারি মেলায় টেলিটক স্টল থেকে নিয়েছি।

শেষ দিন সকাল থেকেই স্বাস্থ্যসুরক্ষা মেনে মেলায় প্রবেশ করেন দর্শকরা। বিভিন্ন অফার ও আকর্ষণীয় উপহারসামগ্রীর বিষয়গুলো আকর্ষণ করেছে দর্শকদের। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো ৪ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছে বিশেষ মূল্য ছাড়। মূল্য ছাড়ের পাশাপাশি মোবাইল কিনে পাওয়া যাচ্ছে লটারি এবং লটারি থেকে পুরস্কার হিসেবে ভাগ্যবান বিজয়ী পেয়েছেন ৩২ ইঞ্চি টেলিভিশনসহ নানা উপহার।

তিনদিন ধরেই মেলায় থাকা মাহমুদুল্লাহ জানালেন, করোনার কারনে দীর্ঘদিন পর এমন একটা মেলায় থাকতে পেরে খুবই ভালো লেগেছে। নতুন প্রযুক্তি দারুণ সব স্মার্টফোনের খবর প্রতিটি স্টলে যেমন পাওয়া গেছে তেমনি সরাসারি দেখার অভিজ্ঞতাও হয়েছে।

এবারের সফল মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান বলেন, মেলার আয়োজনে দর্শকদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। নতুন বেশ কিছু স্মার্টফোন মেলার মাধ্যমে অবমুক্ত হয়েছে। দর্শকরা ৫জি প্রযুক্তির সুবিধা সরসারি দেখার সুযোগ পেয়েছেন।

মেলায় প্রবেশ ছিল বিনামূল্যে। তবে মাস্ক না পড়া অবস্থায় কাউকে মেলায় প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশদ্বারে ছিল তাপমাত্রা মেপে প্রবেশের ব্যবস্থা।

সবসময়ের মতো এবারও দর্শকরা দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ পেয়েছেন মেলায়। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল মেলায়। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়েও ছিল বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।

মেলায় দেশে প্রথমবারের মতো সবার জন্য ৫জি এক্সপিরিয়েন্স জোন করা হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পেরেছেন।

এবারের মেলার পৃষ্ঠপোষকতায় ছিল মোবাইল ব্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি