বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

ট্রেন, বাস, লঞ্চ ও বিমানের টিকেটের পেমেন্টেও থাকছে ১০% ক্যাশব্যাক আজকেরডিল-এ নির্ধারিত পণ্যের পেমেন্টে ৫০% পর্যন্ত ছাড় ।

টেকভিশন ডেক্স:  ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কেনাকাটার পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২ আগস্ট ২০২০ পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পেতে পারেন গ্রাহকরা।

বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুসঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি অনলাইন বা অফলাইনে কিনতে অফারটি নিতে পারেন গ্রাহক। সুপার স্টোর পেমেন্টে, রেস্টুরেন্টের বিল এমনকি ফুড ডেলিভারিতে বিকাশ পেমেন্টেও রয়েছে এই  ক্যাশব্যাক অফার।

করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদে টিকেট কিনতেও সহায়তা করছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে গ্রাহক ট্রেন, বাস, লঞ্চ অথবা বিমানের টিকেটের পেমেন্ট বিকাশ করলেই পাবেন ১০% ক্যাশব্যাক। এই অফারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। বাস, লঞ্চ ও প্লেনের টিকেটের ক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়া যাবে তাৎক্ষণিকভাবেই এবং ট্রেনের টিকেটের ক্যাশব্যাক পরবর্তী কার্যদিবসে পাওয়া যাবে। একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন মোট দুইবার বিকাশে ট্রেনের টিকেট কেটে ক্যাশব্যাক পেতে পারেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহককে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর টাইপ করতে হবে কিংবা মার্চেন্ট পয়েন্টে গিয়ে সরাসরি কিউআর কোড স্ক্যান করলেই পেমেন্ট করা যাবে। গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে তাদের আশেপাশে কী কী অফার চলছে সেগুলো দেখে নিতে পারেন।

এছাড়া বিকাশ গ্রাহকরা ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল-এ নির্ধারিত পণ্যের পেমেন্ট বিকাশ করে ৫০% পর্যন্ত ছাড় পেতে পারেন। ক্যাশব্যাক এবং ছাড়ের অফারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/eid-offer ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি