শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

ই-ক্যাব সদস্যদের নিয়ে চেঞ্জ মেকার্স প্যানেলের গালা নাইট

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইক্যাব) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করা দ্য চেঞ্জ মেকার্স টিম আসন্ন নির্বাচনের ভোটার এবং অন্যান্য ই-ক্যাব সদস্যদের জন্য গতকাল বিশেষ এক গালা নাইটের আয়োজন করে। আয়োজনে উপস্থিত সদস্যদের প্রশ্নোত্তর পর্বের পাশপাশি ছিলো চিরকুট এর লাইভ মিউজিক্যাল শো। অনুষ্ঠানে চেঞ্জ মেকার্স প্যানেলের পক্ষ থেকে তাদের অঙ্গীকারগুলো সদস্যদের সামনে পুনরায় উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা নির্বাচনে প্রথমবারের মত নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনের সুযোগ পাওয়ায় উচ্ছ¡াস প্রকাশ করেন। অন্যদিকে ই-ক্যাব সদস্য কিন্তু নন ভোটার অনেক সদস্য দুঃখ করে বলেন আমরা বিশ^াসই করতে পারিনি এবার ভোটাভোটি হবে; ধরে নিয়েছিলাম, আগের তিন বারের মতো এবারও হয়তো সিলকশন হবে তাই ভোটার হতে আগ্রহ পাইনি, এখন আফসোস হচ্ছে। অনুষ্ঠানে আগত ই-ক্যাব সদস্যরা এ সময় নির্বাচনের পরও বিভিন্ন আয়োজনের মাধ্যমে সদস্যদের সমস্যা ও অভিযোগ সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখার দাবি জনান। চেঞ্জ মেকার্স এর পক্ষ থেকে জানানো হয় ইকমার্স ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা এই পরিবর্তনের ধারা তারা সবসময় অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, দ্যা চেঞ্জ মেকার্স নির্বাচিত হয়ে আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য ৫০+ সদস্য হলে জেলা উইং খোলা; কমপক্ষে ৮০% সদস্যদের সক্রিয় করে তোলার জন্য বিশেষ প্রণোদনা ও ভর্তুকি; নারী উদোক্তাদের জন্য বিশেষায়িত স্ট্যান্ডিং কমিটি; সদস্যদের প্রতিক্রিয়া ও নেতৃত্বের অগ্রগতি পর্যালোচনা করার জন্য ৩ মাস পর পর টাউন-হল অধিবেশন প্রমুখ উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে চেঞ্জ মেকার্স প্যানেলের নির্বাচনি ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলো সবার সাথে আবার শেয়ার করেন প্যানেল সদস্যরা। এ সময় জানানো হয়, তাদের প্যানেল নির্বাচিত হয়ে আসলে প্রথমেই কনফারেন্স রুম, লাউঞ্জ সুবিধাসহ একটি ভালো অফিস সদস্যদের উপহার দিতে চান। সচিবালয়কে শক্তিশালী করতে ২০২৩ সালের মধ্যে একজন নির্বাহী পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সদস্যদের আর্থিক সংস্থানের জন্য বিভিন্ন ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ বা বিনিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি ইক্যুইটি ফাইন্যান্সিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। আয়কর ও ট্যাক্স বিষয়ে সাপোর্ট দিতে সুনির্দিষ্ট একটি রিসোর্স সেন্টার স্থাপনের ঘোষণা দেয়া হয় এ সময়। প্রথম ১০০ দিনের মধ্যে সদস্যদের জন্য ইনকিউবেশন সেন্টার স্থাপনের ঘোষনা দেয়া হয়, যেখানে প্রশিক্ষণের পাশাপাশি সদস্যদের জন্য মেন্টরিংয়ের ব্যবস্থা থাকবে। বছর শেষে একটি ই-কমার্স এক্সপো করার পরিকল্পনার কথা জানানো হয় অনুষ্ঠানে।

প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ার ১ শতাংশ ই-ক্যাব সদস্যদের জন্য আদায় করে নেয়ার। এসময় আগামীতে পর পর দুইবার কেউ নির্বাচিত হলে পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন সংগঠন বিধিতে এমন পরিবর্তন আনার কথা পুনঃব্যক্ত করা হয়।

প্যানেল সদস্য শাফকাত হায়দার (ব্যালট নং-১৭), ওয়াসিম আলিম (ব্যালট নং-২৫), মোঃ তাসদীখ হাবীব (ব্যালট নং-১৪), জিসান কিংশুক হক (ব্যালট নং-৩১), মোজাম্মেল হক মৃধা (ব্যালট নং-০২), আবু সুফিয়ান নিলাভ (ব্যালট নং-০৩), বিপ্লব ঘোষ রাহুল (ব্যালট নং-০৪), ইলমুল হক সজিব (ব্যালট নং-১৩) এবং নুসরাত আক্তার লোপা (ব্যালট নং-১৯) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি