মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
32.6 C
Dhaka

ই-কমার্সে ইলেক্ট্রনিকস পণ্য কেনাকাটায় ০% সুদে ঋণ দিবে আইপিডিসি

টেকভিশন২৪ ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রাজধানীর গুলশানে আইপিডিসি-এর প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। আইপিডিসি-র রিটেইল বিজনেস বিভাগের হেড অফ প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং ইশতিয়াক শাহ্‌রিয়ার এবং পিকাবু ডট কম-এর কো-ফাউন্ডার এবং সিইও মরিন হোসেন তালুকদার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, সম্মানিত গ্রাহকেরা ই-কমার্স ওয়েবসাইট পিকাবু ডট কম-এ কেনাকাটায় প্রযোজ্য ক্ষেত্রে ০% সুদে ১২ মাসের ইএমআই সুবিধা লাভ করবেন। ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু ডট কম কম্পিউটার গ্যাজেট, স্মার্ট ডিভাইস, ইলেক্ট্রনিকস পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য গ্রাহকদের সরবরাহ করে থাকে।

ইশতিয়াক শাহ্‌রিয়ার এ প্রসঙ্গে বলেন,”জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে ভোক্তাদের মাঝে ইলেক্ট্রনিকস পণ্য কেনার আগ্রহ বাড়ছে।

তিনি জানান, আইপিডিসি ভোক্তাদের কথা বিবেচনা করে কনজ্যুমার লোনের আওতায় তাদের পছন্দের ইলেক্ট্রনিকস পণ্য ক্রয়ে প্রথমবারের মতো ক্রেডিট কার্ড ছাড়াই ০% সুদে ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে যা তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি