সোমবার, জুলাই ১৩, ২০২৬
26.1 C
Dhaka

‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ’ সেমিনারে সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পেশাগত পরিকল্পনা ছাড়া যারা ডিগ্রি অর্জন করছে, শুধুমাত্র তারাই বেকার থাকছে। কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই কেউ সামাজিক বিজ্ঞান, ইংরেজি বা অন্য কোনো বিষয়ে গ্রাজুয়েট হলে সরকারের দায়িত্ব হয়ে গেল তাকে চাকরি দেয়া।

রোববার (৫ মে) রাজধানীর শেরাটন হোটেলে ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তুমি যখন গ্রাজুয়েশন করছো, তখন কেন ভাবোনি যে, আমি যে ডিগ্রি অর্জন করছি-সেটা দিয়ে আমি কী চাকরি করব, কোন পেশায় যাব। সেজন্য যুক্তরাষ্ট্র কিংবা উন্নয়নশীল দেশে ৮০ শতাংশ লোক গ্রাজুয়েশন করে না। তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে।

সালমান এফ রহমান বলেন, পোশাক খাতের মতো উৎপাদনশীল জায়গায় আমাদের দক্ষ শ্রমিকের অভাব আছে। কৃষিকাজের জন্য এখন লোক পাই না। আইসিটিতে যারা প্রশিক্ষিত তারা কেউ বেকার থাকে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) কোনো ছাত্র বেকার থাকে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে তিনি বলেন, যারা কর দেয় এনবিআর তাদের ওপর আরো করের বোঝা চাপায়। কিন্তু যারা কর দিচ্ছে না, তাদেরকে করের আওতায় আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। এখান থেকে বের হতে না পারলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হবে না, বরং কমবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য ও প্রযুক্তি খাতে গত ১৫ বছরে ব্যাপক পরিবর্তন হলেও এর সঙ্গে তাল মিলিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের কোর্স কিংবা কারিকুলাম পরিবর্তন করা হয়নি। ফলে আইসিটি খাতে রফতানি বাড়েনি। এ ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই (ইউজিসি) দায়ী করেছেন মন্ত্রী।

আইসিটি খাত থেকে দুই বিলিয়ন ডলার আয়ে খুশি হলেও এ নিয়ে সন্তুষ্ট নন দাবি করে মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য নেয়া হয়েছে। ১০ বছর সমর্থন পেলে আইসিটি হবে দেশের প্রধান আয়ের খাত। তবে এআই ও সাইবার সিকিউরিটি প্রযুক্তির মতো বিষয়ে দক্ষ জনসম্পদের রিসোর্স পুল গঠন করা না হলে আগামীতে জনসম্পদ বেকার হয়ে পড়তে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরো ডিজিটাল করার আহ্বান জানিয়ে তথ্য ও প্রযুক্তি খাতে চলমান কর, নীতি সুবিধা আগামী ২০২৪-২৫ অর্থবছরেও অব্যাহত রাখার দাবি করেন মন্ত্রী।

‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ’ সেমিনারে ভিসিপিআব এর চেয়ারম্যান শামীম আহসান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও জারা জাবীন মাহবুব প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি