শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

ইউরোপের দেশ গ্রিসে পিসিবি রপ্তানি শুরু করলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের একমাত্র প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের বাজারে বাণিজ্যিক পিসিবি ও পিসিবিএ উৎপাদন ও বাজারজাতের অল্প কিছুদিনের মধ্যেই বিদেশেও পিসিবি রপ্তানি শুরু করলো ওয়ালটন গ্রুপের এই অঙ্গ-প্রতিষ্ঠান। প্রথমবারের মতো ইউরোপের দেশ গ্রিসে গেলো বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক প্রোডাকশন প্ল্যান্টে উৎপাদিত ১০ হাজার পিস ওয়ালটন পিসিবি। এর মাধ্যমে দেশের রপ্তানিখাতে যুক্ত হলো নতুন একটি পণ্য।

গত বুধবার (২০ সেপ্টেম্বর, ২০২৩) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশন প্ল্যান্ট প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানে পিসিবি রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

‘পিসিবি এক্সপোর্টিং সেরিমনি’ শীর্ষক এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন পিসিবি প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) নাসির উদ্দিন প্রমুখ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, দেশের ক্রমাবর্ধমান আইটি পণ্যের চাহিদার কথা মাথায় রেখে এ খাতে বিপুল বিনিয়োগ করে বিশ্বমানের পিসিবি ও পিসিবিএ উৎপাদন ও সরবরাহ করছে ওয়ালটন। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ইউরোপের দেশ গ্রিসে আন্তর্জাতিকমানের পিসিবি রপ্তানি করে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে অনন্য মাইলফলক স্থাপন করেছে ওয়ালটন ডিজি-টেক। এখন থেকে প্রতি মাসেই গ্রিসে পিসিবি রপ্তানি করবে ওয়ালটন। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি হবে ওয়ালটন পিসিবি।

উল্লেখ্য, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অন্যতম প্রধান যন্ত্রাংশ পিসিবি। এর সঙ্গে বিভিন্ন চিপ এবং ইলেকট্রিক্যাল সার্কিট বা আইসি সংযুক্ত হয়ে মাদারবোর্ড তৈরি হয়। পিসিবি বিভিন্ন যন্ত্রাংশে তড়িৎ প্রবাহের পথ সৃষ্টি করে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। ইউরোপিয়ান মেশিনারিজ ও অত্যাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের পিসিবি তৈরি, বিক্রি ও রপ্তানি হচ্ছে। যার মধ্যে রয়েছে সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, মাল্টি লেয়ার এবং এইচডিআই পিসিবি। চাহিদা অনুযায়ী কাস্টোমাইজড পিসিবি অর্ডার করার সুবিধাও রয়েছে।

এ প্রসঙ্গে ওয়ালটন পিসিবি প্রোডাক্ট এর চিফ বিজনেস অফিসার নাসির উদ্দিন বলেন, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পে পিসিবি উৎপাদনে আমরা দেশের চাহিদা মিটিয়ে প্রথমবারের মতো রপ্তানি শুরু করেছি। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সিংগেল লেয়ার, ডাবল লেয়ার ও অ্যাডভান্সড মাল্টিলেয়ার পিসিবি রপ্তানির প্রক্রিয়া চলছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি