বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

‘ইউনিকর্ন’ স্টার্টআপ স্বীকৃতি পেল নগদ

টেকভিশন২৪ ডেস্ক: যাত্রা শুরুর পর মাত্র চার বছরেই দেশের সবচেয়ে দ্রুতগতির ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সাড়া জাগানো মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

মানুষের জীবন বদলে দেওয়ার মিশন নিয়ে ২০১৯ সালের ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উদ্বোধন হয় নগদ-এর। এরপর একে একে চমকপ্রদ সব উদ্ভাবন দিয়ে গ্রাহকদের তাক লাগিয়ে দিয়েছে নগদ। তারই ধারাবাহিকতায় চার বছরের মধ্যে দেশের সবচেয়ে দ্রুতগতির এক বিলিয়ন ডলারের (দশ হাজার কোটি টাকার) স্টার্টআপ কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানটি।

এক দশক আগে বিশ্বব্যাপী ইউনিকর্ন স্টার্টআপের ধারণার শুরু হয়। এই ধারায় একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১০০ কোটি ডলারের সমান হলেই তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে বিশ্বে ১ হাজার ২০০টির মতো ইউনিকর্ন স্টার্টআপ রয়েছে।

ইউনিকর্ন স্টার্টআপকে স্বীকৃতি দেওয়ার এমন আয়োজন দেশে এবারই প্রথম। আর সে আয়োজনে প্রথম স্বীকৃতি পেল ডাক বিভাগের সহযোগী মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এতে তিনি বাংলাদেশে স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে নগদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সেবা শুরুর চার বছরের মধ্যে নগদ আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। এ ছাড়া এখন নগদের দৈনিক গড় লেনদেন ১ হাজার ৩০০ কোটি টাকায় পৌঁছে গেছে। দেশে প্রথমবারে মতো ইলেক্ট্রনিক কেওয়াইসি’র প্রচলন বা যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু করে বিপুল জনপ্রিয়তা পায় নগদ। পাশাপাশি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সেবা চালু করে গ্রাহকদের বিপুল ভালোবাসা অর্জন করে প্রতিষ্ঠানটি। আর এসবই নগদকে দ্রুতগতির ইউনিকর্ন কোম্পানি হতে সহায়তা করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বীকৃতি গ্রহণের পর নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ পরিবার ও আমার জন্য আজকের এই দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তার স্বীকৃতি পেলাম। আর কিছু চাওয়ার থাকতে পারে না।’

তিনি বলেন, ‘দেশীয় একটা কোম্পানির এই পর্যন্ত আসতে স্বপ্ন দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, তাঁর প্রতি আমাদের অশেষ ধন্যবাদ। একই ধারাবাহিকতায় নগদ একদিন বাংলাদেশের প্রথম ডেকাকর্ন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’

কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন ডলার পেরুলেই তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়। এ মহূর্তে বিশ্বে এ ধরনের কোম্পানি আছে হাতে গোনা কয়েকটা।

বর্তমানে সরকারের প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণসহ, বয়স্ক ও বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের সরকারি অনুদান নগদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত ২৫ হাজার কোটি টাকার বেশি সরকারি ভাতা উপকারভোগীর কাছে পৌঁছে দিয়েছে নগদ। দেশে একটি কার্যকর স্মার্ট লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের ফিনটেক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনা সেবা নগদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ সামসুল আরেফিন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি