বুধবার, জুন ১০, ২০২৬
35.3 C
Dhaka

আসিয়ান অঞ্চলে ৫জি ইকোসিস্টেমে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি

ডিজিটাল রূপান্তরের জন্য ৫জি ইকোসিস্টেমে আসিয়ান অঞ্চলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহবান জানিয়েছেন আসিয়ান ইকোনমিক কমিউনিটি (এইসি) এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. আলাদিন ডি. রিল্লো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ‘হুয়াওয়ে সাইবার সিকিউরিটি ট্রান্সপারেন্সি সেন্টার’ পরিদর্শনকালে তিনি এই আহবান জানান।
“হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের অংশগ্রহণ যেন নিশ্চিত হয়, সে বিষয়ে সচেষ্ট আছি আমরা। যুৎসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি কার্যকর ৫জি ইকোসিস্টেম গড়ে তোলার সক্ষমতা বিবেচনা করলে হুয়াওয়ের মতো বেসরকারিখাতের প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, “গোটা বিশ্ব দারুণভাবে আন্তঃসংযুক্ত এবং একীভূত। আমাদের সবার লক্ষ্যই এক, কাজেই সেই লক্ষ্যে পৌঁছাতে হলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এর ব্যত্যয় কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না।“

‘ডিজিটাল ইন্টেলিজেন্ট ওয়াল্ড’, যেটি ২০৩০ সালের মধ্যে আত্মপ্রকাশ করবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেটি বিনির্মাণে অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করার মাধ্যমে বিভিন্ন শিল্পখাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে সদস্য রাষ্ট্রগুলোকে উৎসাহ যোগানোর প্রতিশ্রুতি দিয়েছে আসিয়ান ইকোনমিক কমিউনিটি।

“আসিয়ানে আমরা ডিজিটালাইজেশনের ওপর খুব জোর দিচ্ছি। আর সেটি করার জন্য আমাদের দরকার উপযুক্ত অবকাঠামো”-বলেন ড. রিল্লো। তিনি আরো বলেন, “ভিয়েতনামের নেতৃত্বে এবছর আমরা ৫জি চালু করার চেষ্টা করছি, যেটা ডিজিটাল রূপান্তর এবং বাজার একীভূতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি।”

“২০১৯ সালে আসিয়ানের ডিজিটাল অর্থনীতি প্রথমবারের মতো ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, ২০২৫ সাল নাগাদ এটি ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কাজেই সরকার, ব্যবসা এবং সমাজের কাছে ডিজিটাল রূপান্তরটা কেবল একটি বিকল্প হিসেবে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষমতায়নের প্রশ্নে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।”

আসিয়ান অঞ্চলে এখন ইন্টারনেট, ডিজিটাল, সামাজিক মাধ্যম এবং মোবাইলের কার্যক্রম দ্রুত গতিতে বাড়ছে। এখানে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ৬৫%; ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় যা ৪০০ মিলিয়নেরও বেশি। এ অঞ্চলের বেশির ভাগ দেশ এবং ক্ষেত্রে যেহেতু ‘ডাবল ডিজিট’ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে কারণে ডিজিটাল খাতটি এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই সময় এখানে সাইবার সুরক্ষা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ এ অঞ্চলে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন সবচেয়ে বেশি এবং সামনে এটি আরো বাড়াতে থাকবে।

“এ জন্যই আমরা আসিয়ানভূক্ত রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতি উৎসাহ যোগাচ্ছি। বেসরকারি ওই সব প্রতিষ্ঠানের সহযোগিতাও আমাদের দরকার, যারা হুয়াওয়ের মতো নির্ভরযোগ্য এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহ করতে সক্ষম। বিশেষত: উদ্ভাবন-বান্ধব ইকোসিস্টেম তৈরি ছাড়াও বিগ ডেটা, ডেটা প্রাইভেসি এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়গুলির জবাব দিতে যারা সক্ষম।“ বলেন ড. রিল্লো।

তার মতে, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এ অঞ্চলে সাইবার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত: ৫জি, এআই এবং আইওটি ভিত্তিক ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে এটি খুবই গুরুত্বপূর্ণ।

“সাইবার সুরক্ষায় হুয়াওয়ে যেভাবে কাজ করছে, তাতে আমরা রীতিমত মুগ্ধ। হুয়াওয়ে সাইবার সিকিউরিটি ট্রান্সপারেন্সি সেন্টার ঘুরে দেখার সময় প্রতিটি বিষয় তারা দারুণভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছে। আসিয়ান অঞ্চলের ‘শিল্প বিপ্লব ৪.০’র যুগে সাইবার সুরক্ষা নিশ্চিত করা কেন এতোটা জরুরি, তা আমরা এখন ভালোমতো বুঝতে পারছি।“ বলেন ড. রিল্লো।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি