বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

আল কুরআন আপডেট অ্যান্ড্রয়েড ও নতুন আইওএস অ্যাপ এনেছে টেকনোবিডি

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের সু-প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ্ ইমরাউল কায়ীশ গতকাল আল কুরআন অ্যাপের নতুন আপডেট নিয়ে তার ফেসবুক পোস্টে এ-সব জানান, আলহামদুলিল্লাহ্‌। আল্লাহার অশেষ রহমতে আমাদের আল কোরআন অ্যাপের নতুন iOS ভার্সন রিলিজ হয়েছে। iOS অ্যাপ ব্যবহারকারীদের একটা আক্ষেপ ছিল যে Android ভার্সনে যে বাড়তি সুবিধাগুলা আছে, তা iOS অ্যাপে নাই। নতুন ভার্সনে এই আক্ষেপ দূর হয়েছে, ইনশা আল্লাহ্‌। এখন Android ও iOS অ্যাপের ফিচার ৯৮% এর বেশি একই রকম।

আমরা ৩টি নতুন ফিচার নিয়ে আল কুরআন অ্যাপের নতুন ভার্সন অবমুক্ত করেছি। এখানে বিশ্বের স্বনামধন্য ১৬ জন ক্বারীর তেলওয়াতসহ থাকছে বিশ্বের বিভিন্ন এলাকা অনুযায়ী নামাজের সময়সূচি।

দুই ভার্সনেই যেই গুরুত্বপূর্ণ সুবিধাগুলা রয়েছেঃ

১) সম্পূর্ণ আল কোরআন (আরবী, বাংলা ও বাংলা উচ্চারণ) এর সূরা ও পারা ভিত্তিক উপস্থাপনা।

২) প্রসিদ্ধ ১৬ জন ক্বারির কোরআন তিলোয়াত শুনার ব্যাবস্থা।

৩) আল কোরআনের বাংলা অর্থ শুনার ব্যাবস্থা।

৪) তাফসীরে ইবনে কাছীর আল কোরআনের আয়াতের রেফারেন্স অনুযায়ী পড়ার ব্যাবস্থা।

৫) সারা বিশ্বের ৩৬ লক্ষ্যের বেশী এলাকার নামাজের সময়াসূচী।

৬) আযানের অ্যালার্ম।

৭) ক্বিবলা দিক নির্দেশ।

৮) আল্লাহ্‌র ৯৯ নাম পড়া ও শুনার ব্যাবস্থা।

৯) এই অ্যাপটি যেন অফলাইনে ব্যবহার করা যায় তার জন্য বিশেষ চেষ্টা করা হয়েছে। ১৬ জন ক্বারির কোরআন তিলোয়াত ও বাংলা অনুবাদের অডিও ফাইলের সাইজ প্রায় ১০ জিবি। স্বাভাবিক কারনেই অ্যাপ ডাউনলোড হওয়ার সময় এটা ডাউনলোড হয় না। কিন্তু কেউ যখন কোন সূরা বা পারা শুনতে যায়, তখন সেই সূরা বা পারা ডাউনলোড হয়। একবার ডাউনলোড হয়ে গেলে লোকাল স্টোরেজ থেকেই সবসময় শুনা যায়।

১০) বিনা মূল্যের এই অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত।

আপনাদের আমাদের অ্যাপ দুটি ব্যবহার করে দেখার আমন্ত্রণ রইল। অ্যাপের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। পুনশ্চঃ Andoid অ্যাপেরও নতুন ভার্সন রিলিজ হয়েছে।

অ্যাপে দুটো ডাউনলোড করতে Andoid অ্যাপের লিংক- https://play.google.com/store/apps/details?id=com.technobd.alquran&hl=en&gl=US&fbclid=IwAR2-ovY3ZrHowWYPa4MMv71OJ0e1MO_Bb8oA6PY-, iOS অ্যাপের লিংক- https://apps.apple.com/us/app/al-quran-hadit-in-bangla/id1491875487

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি