মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

আলতামিশ নাবিল জিতলেন ফরটি আন্ডার ফরটি এসবিআই অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং ইন্সপায়ারিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড জিতেছেন লেখক, সমাজকর্মী, প্রশিক্ষক ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। রাজধানী ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটোরিয়ামে আইসিটি, যুব ক্ষমতায়ন, ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ এবং স্মার্ট বাংলাদেশ এজেন্ডা বাস্তবায়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১২ সেপ্টেম্বর নাবিলকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, তুরস্ক প্রজাতন্ত্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার এবং ডিজি, ট্রেড, ইনভেস্টমেন্ট ও আইসিটি, ড. সৈয়দ মুনতাসির মামুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলতামিশ নাবিলের পাশাপাশি, আইসিটি খাতে অসামান্য অবদানের জন্য দেশের আরও কয়েকজন তরুণ ব্যক্তিত্বকে ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কার প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, “প্রতিটি পুরস্কারই অনুপ্রেরণার। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর পক্ষ থেকে প্রাপ্ত ‘ফরটি আন্ডার ফরটি বাংলাদেশ আইসিটি’ অ্যাওয়ার্ডটি আমাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে আরো দৃঢ় ভাবে কাজ করার শক্তি জোগাবে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা পূরণের লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বব্যাপী তরুণদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে আরও অনুপ্রেরণা দান করবে।”

আলতামিশ নাবিল বর্তমানে মিয়াকি নামক একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি। সম্প্রতি নাবিল বি. পজিটিভ ফাউন্ডেশন নামে একটি সামাজিক উদ্যোগও প্রতিষ্ঠা করেছেন। লেখক হিসেবে ইতিমধ্যেই তার বেশ কয়েকটি বই বাংলাদেশ ও ভারতে প্রকাশিত হয়েছে। এছাড়াও বিগত বেশ কয়েক বছর যাবত তিনি ব্যক্তিগত ব্র্যান্ডিং, কন্টেন্ট রাইটিং, অ্যাপ মনিটাইজেশন সহ আরও কিছু বিষয়ে একজন সুদক্ষ প্রশিক্ষক হিসাবে বিশ্বব্যাপী অগণিত তরুণদের দক্ষতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। -সূত্র-ডিজিবাংলা

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি