শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

আকাশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যাম্পেইনে ১৮ জন দুবাই টিকিট ও ৬০ জন স্মার্ট টিভি জিতেছে !

টেকভিশন২৪ ডেস্ক: ষষ্ঠ সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল ‘আকাশ কিনে চলুন টি-টোয়েন্টি বিশ্বকাপে’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির ষষ্ঠ সপ্তাহে নতুন আকাশ সংযোগ কিনে ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট পেয়েছেন তিন জন কুইজ বিজয়ী। ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করে সব মিলিয়ে ১৮ জন ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট এবং ৬০ জন গ্রাহক স্মার্ট টিভি পেয়েছেন।

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১ উপলক্ষে এই মেগা ক্যাম্পেইনটি আয়োজন করে দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশ। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ষষ্ঠ সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।

‘আকাশ কিনে চলুন টি-২০ বিশ্বকাপে’ ক্যাম্পেইনের ষষ্ঠ সপ্তাহের এয়ার টিকেট বিজয়ীরা হলেন ভোলার নুর আলম, চট্টগ্রামের মো: গিয়াস উদ্দিন সহ আরো ১ জন। এছাড়া আরও দশ জন গ্রাহক পেয়েছেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছয় সপ্তাহের এ ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে তিন জন করে কুইজ বিজয়ী পান ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট। পরবর্তী দশ জন পাবেন ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। এসময়ে নতুন আকাশ সংযোগ কিনে ১৭ অক্টোবরের মধ্যে রিচার্জ করে আকাশ অ্যাকাউন্টে দুইশত টাকা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছিলেন গ্রাহকরা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ উপভোগ করা যাচ্ছে আকাশে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি