শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাইসিনা ডায়ালগ (Raisina Dialogue 2022) এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উক্ত ডায়ালগ ২৫-২৭ এপ্রিল নয়াদিল্লির তাজ প্যালেসে অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী “Diminished Democracies: Big Tech, Red Tech and Deep Tech” এবং “Banking the Next 2 billion: Digitally Financing the Road to the SDGS” বিষয়ক প্যানেল আলোচনায় স্পীকার হিসেবে অংশগ্রহণ করবেন।

রাইসিনা ডায়ালগ হচ্ছে, একটি বহুপাক্ষিক ফ্ল্যাগশিপ সম্মেলন। এই ডায়ালগ আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতির বিষয়ে ২০১৬ সাল থেকে প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বেসরকারি খাতের প্রধান নির্বাহী এবং স্থানীয় সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন বৈশ্বিক নীতিনির্ধারকগণ অংশগ্রহণ করেন।

আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি (এমইআইটি) মন্ত্রী এবং ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যে আইটিএন্ডই (তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স) ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বিষয়ে সম্প্রসারিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। 

প্রতিমন্ত্রী আগামী ২৮-২৯ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিতব্য “বাংলাদেশ-ভারত আইটি সামিট ২০২২” এ অংশগ্রহণ এবং ত্রিপুরা হাই-টেক পার্ক পরিদর্শন করবেন এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠক করার কথা রয়েছে। তিনি আগামী ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি