বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে  বৈঠক করেন।

বৈঠকে তারা ব্যবসা-বাণিজ্য, আইসিটি খাতে বিনিয়োগ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

এসময় প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের অর্জন তুলে ধরেন। তিনি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা প্রতিনিধিদলকে অবহিত করেন।    

পলক বিটুবি ম্যাচ মেকিং, স্টার্ট-আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইনফরমেশন টেকনোলজি, এআই টুলস, রোবটিকস, ফিনান্সিয়াল টেকনোলজি, হেলথ ল্যাব প্রোডাক্টসহ আইসিটি খাতে বিনিয়োগ এবং ফ্রিল্যান্সাদের রেমিট্যান্স আনায়নে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল গেটওয়ে প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সহযোগিতা কামনা করেন।

‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিগণ বলেন বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। তারা ফিনান্সিয়াল টেকনোলজি (ফিন-টেক) ও ইনফরমেশন টেকনোলজি   খাতে বিনিয়োগের অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।

‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালক সিড মেহরা (Sid Mehra), ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের কো-চেয়ার এবং এশিয়া প্যাসিফিক, ভিসার ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ গভর্নমেন্ট এনগেজমেন্ট জেরেমি স্টার্চিও (Jeremy Sturchio), মেটা দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক এবং ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের সহ-সভাপতি সারিম আজিজ (Sarim Aziz)।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি