মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
31.1 C
Dhaka

আইসশ্যালের “সুযোগ” প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পলক

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে।
 
টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন সরকার দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রশিক্ষণ, ফান্ডিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে।
প্রতিমন্ত্রী আজ আইসশ্যালের “সুযোগ” প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন ।
 
প্রতিমন্ত্রী বলেন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে হোম গ্রন সলিউশনের উদ্যোগ নেয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ইকনমি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
 
মেধাসম্পদ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দেশের ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে।
 
পলক আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করে উল্লেখ করে বলেন প্রাইভেট -পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে আমরা নতুন নতুন উদ্যোগ কে সফল করতে চাই। তিনি বলেন সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া এই তিনের সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে অনেক বড় বড় উদ্যোগ সফল করা যায় ।“
 
প্রতিমন্ত্রী বলেন ,”আজকে ২০২১ সালে এসে দেশের সাড়ে এগারো কোটি জনগণ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসেও উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারছে।
‘তারুণদের জন্য শ্রম বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আইসশ্যালের সুযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।
 
আইসশ্যালের সিইও অনন্য রায়হান সুযোগ প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন। 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাবুল ইসলাম ,ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, বি আই ডি এস এর সিনিয়র রিসার্চ ফেলো ড নাজনীন আহমেদ । 
পরে তিনি “সুযোগ” প্ল্যাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন । 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি