বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

আইপিভি সিক্স ডেপ্লয়মেন্ট বিষয়ক এল্বিনোয়া’র দিনব্যাপী কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের নেটওয়ার্কে আইপিভি সিক্স ডেপ্লয়মেন্ট করার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়ণে লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন (এল্বিনোয়া), বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশানস্থ একটি হোটেলে দিনব্যাপী কর্মশালায় রাজধানীসহ সারাদেশ থেকে লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের মালিক ও সিস্টেম ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন।

লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন (এল্বিনোয়া), বাংলাদেশের সভাপতি ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) -এর সভাপতি মোঃ ইমদাদুল হক।

এছাড়াও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) -এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া, সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) -এর সভাপতি এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম এবং বাংলাদেশ ইন্টারনেট সমিতি (বিআইবিএস_ -এর সভাপতি আনোয়ার হোসেন আনু কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান বক্তা  ফাইবার অ্যাট হোম -এর সিটিও সুমন আহমেদ সাবির বলেন কেন লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের নেটওয়ার্কে আইপিভি সিক্স স্থাপন করা জরুরী। এবং আইপিভি সিক্স স্থাপন করার পূর্বে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের কোন ধরনের বিষয় লক্ষ্য রেখে কি ধরনের পরিকল্পনা নেয়া উচিত।

লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন (এল্বিনোয়া), বাংলাদেশের সভাপতি ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, লাস্ট মাইল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সেবা প্রদান করতে গিয়ে নতুন নতুন প্রযুক্তি স্থাপনে বিভিন্ন রকমের বিভ্রান্তি দূরকরা ও আত্মবিশ্বাস বিশ্বাস লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন (এল্বিনোয়া) প্রতিবছর তার সদস্যদের নিয়ে সেবা প্রদানের নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করে থাকে। যার ধারাবাহিকতায় এবছর আইপিভি সিক্স স্থাপনে সদসদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিভিন্ন রকমের বিভ্রান্তি দূরকরার লক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

আয়োজনটির সহযোগী ছিল ফাইবার এট হোম লিঃ , অ্যাপেল কমিউনিকেশন লিঃ, ভারগো কমিউনিকেশন, বিডি হাব লিঃ  আর্থ টেলিকমিউনিকেশন প্রাঃ লিঃ  মাইস্ট্রো, ইকোম

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি