শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
26.2 C
Dhaka

আইপিএল নিয়ে জুয়া থামাতে কেবল সংযোগ বন্ধ রাখার উদ্যোগ

টিভি২৪ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলাকে কেন্দ্র করে চলা জুয়া থামানোর লক্ষ্যে বাংলাদেশের ফেনী জেলার একটি উপজেলায় আইপিএল’এর ম্যাচ চলাকালীন সময় স্থানীয় কেবল লাইনের সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আইপিএল-কেন্দ্রিক জুয়ায় জড়িত থাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়।

জুয়া বন্ধে কেবল টিভি সংযোগ বন্ধ রাখার এই উদ্যোগ নেয়া হয়েছে ফেনীর পরশুরাম পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী জানান, “আজ থেকে সন্ধ্যায় খেলা শুরু হওয়ার সময় থেকে যতক্ষণ খেলা শেষ না হয়, ততক্ষণ পুরো এলাকার কেবল সংযোগ বন্ধ রাখা হবে।”

আইপিএল’এর খেলাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার তরুণদের মধ্যে জুয়া খেলার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, “আইপিএল চলাকালীন সময় এই এলাকার হাজার হাজার তরুণ, যুবক বয়সীরা চায়ের দোকানে জুয়া খেলে। এই বিষয়ে অনেক পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

“আমাদের কাছে এমনও অভিযোগও আছে যে, আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে জুয়া খেলার টাকা যোগাড় করার জন্য স্থানীয় যুবকরা অর্ধেক দামে নিজেদের মোটর সাইকেল, ব্যাটারি চালিত যান বিক্রি করেছে।”

খেলা চলাকালীন সময় কেবল সংযোগ বন্ধ রাখার পাশাপাশি এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গতিও সীমিত রাখা হবে বলে জানান নিজাম উদ্দীন চৌধুরী। তিনি জানান এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে কিনা, তা নজরদারির লক্ষ্যে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে টিম মাঠে থাকবে।

এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা লিখিত নির্দেশনা দেয়া হয়নি উপজেলা প্রশাসনকে। তবে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার জানান তিনি এই নির্দেশনা সম্পর্কে মৌখিকভাবে জানতে পেরেছেন।

পৌরসভার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া যায় কিনা জানতে চাইলে, তিনি বলেন, পৌরসভা প্রশাসন চাইলে এধরণের উদ্যোগ নিতে পারেন। সূত্র: বিবিসি বাংলা

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি