সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের করোনা পরিস্থিতিতে কাজ করতে জরুরি সভা

টেকইকম ডেক্স : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” প্রকল্পের স্টার্টআপদের নিয়ে বুধবার, ২২ এপ্রিল ২০২০ তারিখে অনুষ্ঠিত হয় একটি জরুরি সভা। অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

প্রাণঘাতী করোনাভাইরাসের ফলে সারাদেশ একটি কঠিন সময় পার করছে। এ সময় খাদ্য, চিকিৎসা, শিক্ষা এই তিনটি গুরুত্বপূর্ণ খাতেই প্রয়োজন বিশেষ পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। তাই এখন থেকেই প্রযুক্তির সহায়তায় সম্মিলিত ও জোড়ালোভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে বলে মনে করছেন বিসিসি এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। তিনি সকলকে হাল না ছেড়ে দিয়ে শক্তভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হতে বিভিন্ন দিক নির্দেশনা দেন এই জরুরি বৈঠকে।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সঠিক তত্ত্বাবধান ও নেতৃত্বে আইসিটি বিভাগ থেকে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে বিভিন্ন জরুরি পদক্ষেপ। এরই আলোকে iDEA প্রকল্পের আওতাধীন বিভিন্ন স্টার্টআপদের সেবা সমূহ সমন্বয় করে দেশের এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে বিশেষ কৌশল গ্রহণ করছে “স্টার্টআপ বাংলাদেশ” এর ব্যানারে iDEA প্রকল্প। ইতোমধ্যে দেশের গ্রাম পর্যায় থেকে খাদ্য সংগ্রহ করে সেটা ডিজিটাল পদ্ধতিতে জনগণের নিকটে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে স্টার্টআপ বাংলাদেশ। এই সমগ্র প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত হয়েছে চালডাল, ট্রাক লাগবে, ডিজিটাল আরতদার, উই বিডিসহ বিভিন্ন ই- কমার্স প্রতিষ্ঠানসমূহ।

খুব শীঘ্রই স্টার্টআপদের নিয়ে গঠিত এই নতুন প্ল্যাটফর্মটি দেশের সেবাব্যবস্থা সমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সভায় খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন খাতের সেবাসমূহ নিশ্চিত করার জন্যে কি কি ধরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে বিভিন্ন দিক ও কৌশল তুলে ধরেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন চালডাল, ট্রাক লাগবে, ডিজিটাল আড়তদার, উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ (উইবিডি), বাংলা পাজেল, মেডিটর হেলথ, লজারুস রোবোটিক্সসহ আরো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ আইসিটি বিভাগের পরামর্শক ও উধ্বর্তন কর্মকর্তাগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি