রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

আইএসপিএবির নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা; ১৩ পদে লড়ছে ২৫ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: আইএসপিএবির ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সহযোগী ক্যাটাগরিতে ৪ পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ১১ জন। এবারের কার্যনির্বাহী পরিষদে সর্বমোট ১৩টি পদের জন্য নির্বাচন হচ্ছে।

বর্তমান ক্ষমতাসীনদের নেতৃত্বে ইতিমধ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলটির নাম হচ্ছে টিম ফরওয়ার্ড।

টিম ফরওয়ার্ডে সাধারণ ক্যাটাগরিতে ৯ পরিচালক প্রার্থী হচ্ছেন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো: ইমদাদুল হক, কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া, চিটাগাং টেলিকম সার্ভিস লিঃ এর মোঃ আনোয়ারুল আজিম, ইউনিফাইড কোর লি: এর এস এম জাকির হোসাইন, বিসিএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, ইনফোলিংক লিমিটেডের সাকিফ আহমেদ, ট্রায়াঙ্গাল সার্ভিসেস লি: এর মোহাম্মদ এ কাইউম রাশেদ, অন্তরঙ্গ ডট কমের মোঃ আসাদুজ্জামান এবং সার্কেল নেটওয়ার্ক এর মাহবুব আলম।

টিম ফরওয়ার্ডে সহযোগী ক্যাটাগরিতে ৪ পরিচালক প্রার্থী হচ্ছেন, স্পীড টেক অনলাইন এর মোঃ নাছির উদ্দীন, সান অনলাইন এর মোহাম্মদ আনোয়ার হোসেন, ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং দি টি নেটওয়ার্ক এর মো: মাহামুদুল হাসান।

সাধারণ ক্যাটাগরিতে আরো ৫ জন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক, বাংলানেট টেকনলোজিস লিঃ এর মোঃ জোবায়ের আল মাহমুদ হোসাইন,  এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, রেড ডাটা (প্রা:) লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ এবং ঢাকা টেক আইটি লিমিটেড এর আশরাফ উদ্দিন।

সহযোগী ক্যাটাগরিতে আরো দুটি প্যানেল হয়েছে। টিম ডিমান্ড নামে সহযোগী ক্যাটাগরিতে প্যানেল গঠিত হয়েছে। টিম ডিমান্ড প্যানেলের প্রার্থীরা হচ্ছেন ইউনিক নেটের মাসুদ রানা জীবন, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, দি উইনার আইটি মোঃ অহিদ উল্লাহ স্বপন এবং গ্রীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের দিপংকর বড়ুয়া।

ক্যাটাগরিতে টিম স্বাধীন নামে সহযোগী ক্যাটাগরিতে আরো একটি প্যানেল গঠিত হয়েছে। টিম স্বাধীন প্যানেলের প্রার্থীরা হচ্ছেন ফ্রিডম অনলাইনের মোঃ আরমান হোসেন, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন এবং এম/এস জুবায়ের আইটি এক্সপার্ট এর মোঃ জুবায়ের ইসলাম।

আইএসপিএবি নির্বাচনে ভোটার বেড়েছে ২৪৯ জন। সাধারণ ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ২৫০। সহযোগী ভোটার সংখ্যা ৭৫৬। দুই ক্যাটাগরির নির্বাচিত ১৩ পরিচালক মিলে ১৮ মার্চ নিজেদের মধ্যে পদবণ্টন করবেন।

নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা। কুশল বিনিময় করছেন। নির্বাচনী প্রচার-প্রচারণায় সারাদেশ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ডিজিটাল মিডিয়ার গ্রুপগুলো পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে। সর্বোপরি আইএসপিএবি নির্বাচন জমে উঠেছে।

১৬ মার্চ, ২০২৪ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএসপিএবির ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি