রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

আইএসও সনদ পেলো ইডটকো

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় সমন্বিত আঞ্চলিক টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী কোম্পানি ইডটকো বাংলাদেশ মর্যাদাপূর্ণ আইএসও ৯০০১:২০১৫ সনদ লাভ করেছে। টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ সহ সার্বিক পরিচালনের ক্ষেত্রে উৎকর্ষতা সাধন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ইডটকো বাংলাদেশকে মর্যাদাপূর্ণ এই সনদ প্রদান করেছে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন’ (আইএসও)।

দেশের প্রথম টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ-এর এই সনদ প্রাপ্তি টেলিযোগাযোগ শিল্পে অব্যাহত উন্নয়নের মাধ্যমে দেশব্যাপী নেটওয়ার্ক শক্তিশালীকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য একটি বড় অর্জন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই আইএসও সনদ প্রদানের প্রক্রিয়া শুরু হয়। নিরীক্ষা কার্যক্রম ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে গত নভেম্বরে ইডটকো বাংলাদেশ-কে আনুষ্ঠানিকভাবে এই আইএসও সনদটি প্রদান করা হয়। ইডটকো’র এই সনদপ্রাপ্তির মধ্যদিয়ে এটি প্রমাণিত হয়েছে যে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় রেখেই বাংলাদেশে টেলি-অবকাঠামো সেবা প্রদান করছে। 

আইএসও সনদপ্রাপ্তি প্রসঙ্গে ইডটকো বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, ‌‌”আইএসও-এর কাছ থেকে এই সনদ পাওয়াটা আমাদের জন্য একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। 

তিনি আরও বলেন, ”সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- প্রাতিষ্ঠানিক উন্নয়নের পাশাপাশি ক্রমবর্ধমান সেবার মান এবং টেকসই উন্নয়নের যে দলগত প্রতিশ্রুতি আমাদের রয়েছে, এই আইএসও সনদপ্রাপ্তি তারই প্রতিফলন। এই প্রতিশ্রুতি ও

স্বীকৃতি-ই বাংলাদেশের টেলিকম টাওয়ার শিল্পের বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে অন্যদের তুলনায় আমাদেরকে আলাদা অবস্থানে নিয়ে যাবে।”

‘আইএসও ৯০০১’ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের (আইএসও) সবচেয়ে মর্যাদাশীল সনদগুলোর একটি, যেটি দেওয়া হয় সুনির্দিষ্ট কিছু গুণমান ব্যবস্থাপনার নীতিমালা যথাযথভাবে পরিপালনের স্বীকৃতিস্বরূপ। আর ‘২০১৫’ হচ্ছে আইএসও-এর ‘আইএসও ৯০০১’ -এর পঞ্চম সংস্করণ। ব্যবসার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অধিকতর দক্ষ হয়ে ওঠার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে থাকে ‘আইএসও’।

ইডটকো বাংলাদেশ এর মালিকানা ও পরিচালনায় সারাদেশে বর্তমানে ১১ হাজারের বেশি টেলিকম টাওয়ার রয়েছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি