রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

টেকভিশন২৪ ডেস্ক: অবৈধ চাঁদাবাজ ইন্টারনেট ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ২০ মে ২০২৩ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা লক্ষ্য করেছি যে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নামে এক শ্রেণীর অবৈধ চাঁদাবাজ সিন্ডিকেট ব্যবসায়ী গড়ে উঠেছে। যারা মূলত বৈধ আইএসপি অপারেটরের কাছে মোটা অংকের চাঁদা আদায় করে থাকে আর না দিলে তাদেরকে হুমকি দেয়।

এ সকল অবৈধ চাঁদাবাজদের কারণেই সরকারের এক দেশ এক রেট এর সুফল জনগণ অর্থাৎ গ্রাহক পাচ্ছে না। ডিস ব্যবসার অন্তরালে এই সিন্ডিকেট গড়ে উঠেছে এরা আবার পপ সার্ভিসের নামে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে থাকে। সাম্প্রতিক সময়ে বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসিক সংযোগের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা এবং বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক লাখ ৫০ হাজার টাকা দাবি করে আইএসপিএবি এর কাছে চিঠি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর সত্যতা আমরা আইএসপিএবি’এর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি। আইএসপিএবি’র বৈধ অপারেটররা আগামীতে বসুন্ধরায় সেবা দান করা থেকে বিরত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি আগামী রোববারদিন তাঁরা বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখবে। এমনও উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলে আবাসিক এলাকার গ্রাহকরা সরকারের দেয়া সুবিধা থেকে শুধু বঞ্চিত নয় ইন্টারনেট ব্যবহার করা থেকে বঞ্চিত হবে। এ সকল অবৈধ চাঁদাবাজদের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে তেমনি গ্রাহকরা এক দেশ এক পেটে সুবিধা পাশাপাশি মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আগামীতে যাতে করে গ্রাহকরা মানসম্মত এবং সরকার নির্দেশিত সেবা পেতে পারে এ ব্যাপারে বিটিআরসি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি চাঁদাবাজ সিন্ডিকেট চক্রকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ডিসের লাইন এবং ইন্টারনেট সেবা একই ফাইবারে বহন করার নিয়ম না থাকলেও এ সকল অবৈধ আধিপত্য বিস্তারকারী চাঁদাবাজ চক্র প্রতিনিয়ত চাঁদাবাজী করে আসছে, একই পরিস্থিতি রাজধানীর অন্যান্য আবাসিক এলাকাতেও।

আমাদের দাবি দ্রুত ইন্টারনেট সংকট সৃষ্টির পরিস্থিতি থেকে গ্রাহককে মুক্তি দিয়ে বৈধ ব্যবসায়ীদের সেবা দান করার সুযোগ দিয়ে চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলু, লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ মামুন, ক্যাবের সদস্য সেলিম, সংগঠনের কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ, ডা. আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আগামীকাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট সেবা বন্ধের যে সিদ্ধান্ত আইএসপি নিয়েছে তা প্রত্যাহার করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজ এবং অবৈধ ইন্টারনেট সেবাদানকারী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি