রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

অপোর নতুন ‘ফেস-টু-ফেস’ ফোন মেরামত সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: ফোন সার্ভিসিং করানো নিয়ে কমবেশি সব গ্রাহকের উৎকণ্ঠা থাকে। অনেক সময় স্মার্টফোনের যন্ত্রাংশ বা পার্টস নিয়ে অনেক গুঞ্জণ শোনা যায়। আবার অনেক গ্রাহক সেবা পেলেও সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করা হয়েছে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। গ্রাহকদের এসব দুশ্চিন্তা দূর করতে অপো দেশে প্রথমবারের মতো চালু করেছে ‘ফেস-টু-ফেস’ বা মুখোমুখি সেবা প্রক্রিয়া।

সম্প্রতি সারাদশে এ সেবা চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডটি। ধীরে ধীরে এ সেবা আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। উন্নত সেবাদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করার উদ্দেশ্যে ‘ফেস-টু-ফেস’ সেবা চালু করেছে অপো।

অপো জানায়, দেশে তারাই প্রথম ব্র্যান্ড যারা গ্রাহকদের সরাসরি সেবাদাতার মুখোমুখি বসার সুযোগ করে দিয়েছে। যার ফলে গ্রাহকরা সামনে বসে স্মার্টফোন মেরামতের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। দেখতে পারবেন তার পার্টস ঠিকভাবে বসানো, আসল পার্টস এর ব্যবহার বা সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা। আর এ পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। ভবিষ্যতে সেবাদানের জন্য প্রাসঙ্গিক তথ্যও ডাটাবেজে সংরক্ষণ করে রাখা হবে।

তাছাড়া, করোনা মহামারির মধ্যে গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা দিতে সব সার্ভিস সেন্টারে মাস্ক পরিধান করা, শরীরের তাপমাত্রা পরিমাপ, স্যানিটাইজ করাসহ প্রয়োজনীয় সবকিছুই সম্পন্ন করা হয়। অপোর পক্ষ থেকে পুরো সার্ভিস সেন্টার ঘন ঘন জীবাণুমুক্তকরণ করা হয়। তাই গ্রাহকদের সেবাকেন্দ্রে প্রবেশ নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না। আর প্রতিমাসের নির্দিষ্ট সময়ে অপোর ‘ট্রাস্টওয়ার্দি’ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ফ্রি সার্ভিসিং ও মোবাইল পার্টস ক্রয়ে ১০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।

তাহলে আর দেরি কেন! আজই অপো ফোন সম্পর্কিত যেকোন সেবার জন্য নির্ধারিত ‘ফেস-টু-ফেস’ সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। আর চোখের সামনে পুরো প্রক্রিয়া উপভোগ করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি