Monday, October 12, 2026
24.8 C
Dhaka

অনুষ্ঠিত হলো “বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট”

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৫ জুলাইকে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।

এবারের ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপনের অংশ হিসেবে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট ২০২১। আয়োজনের ব্যপ্তির দিক দিয়ে এটি ছিলো উক্ত দিবসে এ বছর আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ ভার্চুয়াল ফেষ্টিভাল। গত ১৫ এবং ১৬ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোতে যোগদান করেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা যারা মূলত আলোচনা করেছেন তরুণদের দক্ষতা বৃদ্ধির নানা দিকগুলো নিয়ে।

অনুষ্ঠানটির আয়োজন সহযোগী হিসেবে ছিলো বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন সোসাইটি, ইয়ুথ হাব, জেসিআই ঢাকা ওয়েস্ট, ইয়ুথ ইন ডিজিটাল এওয়ারনেস, বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন, বিগ ভেনচারস, ফ্রিপ্রিনিউয়ার । এছাড়াও আয়োজনটির সার্বিক সহযোগীতায় রয়েছে রয়েছিলো আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রজেক্ট, দুর্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা জানিয়েছেন এই ফেষ্টিভালে সর্বমোট সাতটি সেশন অনুষ্ঠিত হয়েছে যেগুলো পরিচালনায় ছিলেন ইমরান ফাহাদ, সুমাইয়া জামান, পাভেল সারওয়ার, মুহাম্মাদ আলতামিশ নাবিল, স্বাধীন খান মোহাম্মাদ নকিব, জামিল আহমেদ এবং রবিউল ইসলাম রবি।

১৫ জুলাই সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। এসময় মন্ত্রী বলেন, “তরুণদের এগিয়ে যেতে দক্ষতাবৃদ্ধির বিকল্প নেই। এই দক্ষতা শুধুমাত্র অল্প কিছু খাতে সীমাবদ্ধ রাখলে চলবেনা। এটিকে ছড়িয়ে দিয়ে হবে ভবিষ্যতের সম্ভবনাময় অন্যান্য খাতেও। জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড স্কিলস দিবসে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজিত এই কার্যক্রমটি সত্যিই প্রসংশার দাবিদার।”

এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিওও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। ফেষ্টটির সবগুলো সেশনই সরাসরি প্রচারিত হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ সহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেইজে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি