সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.2 C
Dhaka

অনুমোদন পেলো জেফ বেজোসের ব্লু অরিজিন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশনের থেকে মানুষদের মহাকাশে পাঠানোর ছাড়পত্র পেলো কোটিপতি জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন।

রয়াটার্সের প্রতিবেদনে সোমবার বলা হয়, অ্যামাজনের প্রাক্তন প্রধান নির্বাহীর স্পেস ট্যুরিজম সংস্থাটি তার নতুন শেপার্ড মহাকাশযানে যাত্রীদের মহাকাশে আনার অনুমোদন পেয়েছে। আসন্ন জুলাই ২০ তারিখের  ক্রু স্পেসফ্লাইটি জুনেই বুক করা হয়েছিলো এবং এতে বেজস, তার ভাই মার্ক বেজস, কিংবদন্তি বিমান চালক ওয়ালি ফানক ও ২৮ মিলিয়ন ডলারের একজন টিকিট ক্রেতা যাবে বলে ঘোষণা করা  হয়।

ব্লু অরিজিনের ছয় যাত্রী নিউ শেপার্ড কার্মান লাইন পেরিয়ে ৬২ মাইল (১০০ কিমি) এরও বেশি পথ ভ্রমণ করেছেন, স্বীকৃতিপ্রাপ্ত সবচেয়ে উঁচু স্থান থেকে যাত্রাটি শুরু হয়। ফ্লাইটের শীর্ষস্থানে গিয়ে যাত্রীবাহী কেবিনটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নভোচারীরা নামার আগে কয়েক মিনিটের জন্য শূন্য মধ্যাকর্ষন অনুভব করেন। পুনরায় রকেটটিকে লঞ্চ প্যাডে দাড় করানোর সময়, একটি বিশাল প্যারাসুটের মাধ্যমে কেবিনটিকে ধীরে ধীরে মাটিতে নামানো হয়।

ব্লু অরিজিন

নিউ শেপার্ড ১৫টি সফল পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে একটি মহড়া হয়েছে যেখানে নভোচারীরা লঞ্চের আগে এবং পরে প্রবেশ ও প্রস্থান পদ্ধতি অনুসরণ করেন।

বিশ্বজুড়ে কয়েকশো কোটিপতি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশে পৌঁছানোর প্রতিযোগিতা করেছেন। এর মধ্যে প্রথম স্থানে আছেন রিচার্ড ব্র্যানসন। সবকিছু ঠিকঠাক থাকলে জেফ বেজোস দ্বিতীয় স্থান অধিকার করবেন। এলন মাস্ক খুব বেশি পিছিয়ে নেই, তিনিও মহাকাশ পর্যটনের প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্বে মহাকাশ ভ্রমণের পরিধি বাড়ছে। সুইস-ভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউএসবি অনুমান করছে যে, রকেট ভ্রমণ নিরাপদ প্রমাণিত হলে এই খাতের বাজার ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। টিএইচ/১৫জুলাই/ম্যাসেবল

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি