রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

অনুষ্ঠিত হলো এমটিই প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্রেইনিং অব মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আজ ঢাকা, গাজীপুর, শেরপুর, যশোর, বরিশাল এবং গোপালগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে অনুষ্ঠিত হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভার্চুয়াল গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিফোর) দিলীপ কুমার বণিক এফসিএমএ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সোহেল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তম কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে ম‚ল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও শিক্ষা পরিচালক ডেভিড মেনার্ড।

বিভিন্ন দলে ভাগ করে দুই হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষকদের ইংরেজি ভাষা বিষয়ক দক্ষতা ও শিক্ষা প্রদানের বিষয়ে উন্নতি করার লক্ষ্যে বিস্তৃত পরিসরের প্রকল্প হলো টিএমটিই। দ্বিতীয় ধাপে, ব্রিটিশ কাউন্সিল ৬ জেলায় ২২০ জন প্রাইমারি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে, যারা নিজস্ব এলাকার স্কুলগুলোতে উন্নত ও গুণগতমানের ইংরেজি শিক্ষা দিতে পারবে। প্রশিক্ষণপ্রাপ্ত এ শিক্ষকগণ হলো দ্বিতীয় গ্রুপের শিক্ষক যারা ১৪ সপ্তাহের পেশাদার দক্ষতা অর্জনের পথচলা শুরু করেছে গত বছরের ২৪ অক্টোবর। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম ও নিবেদনের স্বীকৃতিস্বরূপ আজ তারা সনদ পেয়েছে। 

গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, “ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণটি বিশ্বমানের ছিলো এবং এটি অত্যন্ত গুরুত্বপ‚র্ণ একটি প্রশিক্ষণও বটে। আমি ইতোমধ্যেই শিক্ষকদের নিজেদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণ শুরু করার পরামর্শ দিয়েছি, যাতে আমরা প্রকল্পের মেয়াদের মধ্যেই এ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারি। এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ চলছে। যে মাস্টার ট্রেইনাররা আজ তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, তারা এখন থেকে তাদের নিজেদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করবেন।”

ম‚ল বক্তায় ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও শিক্ষা পরিচালক ডেভিড আর মেনার্ড বলেন, “এটি আমাদের সবার জন্য একটি কঠিন যাত্রা ছিলো; কিন্তু আমি নিশ্চিত যে প্রশিক্ষণটি, অনুপ্ররেনাময়, আনন্দদায়ক এবং কার্যকরী ছিলো এ ব্যাপারে আপনারা সবাই একমত হবেন। আপনারা যখন আপনাদের স্কুলে ফিরে যাবেন এবং তরুণ শিক্ষকদের সাথে কাজ করেন, তখন আপনি এই প্রশিক্ষণটিকে কার্যকর করতে এবং মানসম্পন্ন ইংরেজি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অন্য শিক্ষকদের সহায়তা করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সবার জন্য ইংরেজির মান উন্নত করাই এ প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য।” 

ব্রিটিশ কাউন্সিল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বছর সারা দেশে আরো পিটিআই প্রোগ্রামের অধীনে আরো প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ চালিয়ে নিতে সচেষ্ট রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি