বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অনার এক্স৯বি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে স্মার্টফোন ব্র্যান্ডটি। স্মার্টফোনপ্রেমীদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করেই মোবাইলটির বিভিন্ন ফিচার সাজানো হয়েছে। অসাধারণ ও দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারিদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র‌্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৯বি স্মার্টফোন ৫৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, অনার ফোনে মিলবে ৫জি সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটি সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন এই তিনটি আলাদা রঙে পাওয়া যাচ্ছে। অনার এক্স৯বি স্মার্টফোনের রেগুলার দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন ক্রেতারা।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি