মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

অনলাইনে ৫ দিন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ, ২৬ মার্চ থেকে টিকেটিং সিস্টেম চালু করবে সহজ ডটকম – রেলমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
 
আজ সোমবার (১৪ মার্চ) তিনি একথা জানান। সিএনএস থেকে সহজডটকমে অনলাইনের টিকিট হস্তান্তরের কার্যক্রমের জন্য এই সময় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী।

আগামী ২৬ মার্চ থেকে দেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির সেবা দিবে সহজ ডটকম।

সিস্টেমে কিছু কারিগরি ও প্রযুক্তিগত কাজ করার জন্য পাঁচ দিন অনলাইনে কোনো টিকিট বিক্রি করবে না রেলওয়ে। এ সময় শতভাগ টিকিট স্টেশনে বিক্রি করা হবে বলে জানান রেলমন্ত্রী সুজন।

রেলমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কম্পিউটারাইজড টিকেটিং সিস্টেম পুনরায় চালু করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে পাঁচ দিনের পরিবর্তে দুই দিনের অগ্রীম টিকিট ইস্যু করা হবে। এ সময় সব টিকিট উন্মুক্ত থাকবে, কোনো কোটা বা আসন সংরক্ষিত থাকবে না।’

বর্তমানে ১১৪টি আন্তঃনগর ট্রেনের টিকেট ৭৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে বিক্রি করা হয়। এতে দিনে প্রায় ৯০ হাজার, মাসে ২৭ লাখের বেশি টিকিট কম্পিউটারাইজড সিস্টেমে বিক্রি হয়। এসব টিকেটের ৫০ শতাংশ বা প্রায় ১৩ লাখ বিক্রি হয় অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি