সোমবার, অক্টোবর ৫, ২০২৬
30.7 C
Dhaka

অনলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটো টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করেছিল।

গত মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়।  কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটরিং করা হচ্ছে।

এ বছর অলিম্পিয়াডের “ওপেন ক্যাটাগরি” এবং “ফিউচার ইঞ্জিনিয়ারস” ক্যাটাগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ দুপুরে অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করে ওপেন ক্যাটাগরিতে অংশ নেয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে “ইকো এগ্রোমেট” রোবট নিয়ে অংশ নিল টিম “পাওয়ারিয়াম” । এ টিমের সদস্য ছিল ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারী বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটরডেম কলেজের মোঃ আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় “টিম প্রডিজি”। এ টিমের সদস্য ডাঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটরডেম কলেজের তৌসিফ সামিন।

উল্লেখ্য, এ বছর সারা বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রথমবারের মত এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।      

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি