রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

৬ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট : পলক

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সঙ্গীতের ভাষায় সারা বিশ্বের সাইবার জগতকে নিরাপদ করতে চাই উল্লেখ করে বলেন আগামী বছর ইউএনডিপি-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড প্রবর্তন করা হবে ।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ৬ মে নিউইয়র্ক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য”গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট” উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধকালে পন্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের অনন্য উদ্যোগকে স্মরণীয় করতে
“গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্টের “আয়োজন করা হচেছ।

প্রতিমন্ত্রী বলেন অভ্যন্তরীণ চাহিদার ৯০ শতাংশ মোবাইলফোন দেশেই উৎপাদনের পর তা বিদেশেও রপ্তানি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে ল্যাপটপ তৈরি করছে ওয়ালটন। এখন মেড ইন বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি জনপ্রিয় নাম।

অথচ একসময় আমরা এই ধরনের ইলেকট্রনিক্স বা ডিজিটাল ডিভাইস উৎপাদন বা রপ্তানি তো পরের কথা আমদানি করে ব্যবহার করা সম্ভব হতো না ।কারণ আমাদের অর্থনীতির সেই সমৃদ্ধি ছিলো না। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ তলাবিহীন ঝুঁড়ি নয় সম্পদে সমৃদ্ধ ঝুড়িতে পরিণত হয়েছে।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে। শুধু তাই নয় দারিদ্র ও দুর্নীতির লজ্জাবোধের জায়গা থেকে বাংলাদেশ এখন সম্মানজনক অবস্থানে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তথ্য প্রযুক্তিকে সবসময় গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে পলক বলেন ‘১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ইপিআর এর ওয়্যারলেস সিস্টেম প্রযুক্তি করে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশের সর্বত্র পৌঁছে দিয়েছিলেন।

কনসার্ট বাস্তবায়নকারী সংস্থা হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলর মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল আলম রুহুল, অপারাজিতা হক, এটুআই নীতি উপদেষ্টা আনির চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা কর্তৃপক্ষের মহাপরিচালক খায়রুল আমিন, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পারিপার্শ্বিক বাস্তবাতায় তিন দফা তারিখ পিছিয়ে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। এরই মধ্যে ৪ হাজারের মতো টিকেট বিক্রি হয়েছে। আর বাংলাদেশ যেহেতু এখন একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র তাই এই কনসার্ট থেকে অর্জিত আয় সাইাবার নিরাপত্তায় ইউএনডিপির তহবিলে দেয়া হবে।

পাশপাশি আগামী বছর থেকে ইউএনডিপি-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড প্রবর্তনের ও ঘোষণা দেন তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি