সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

স্টাইলিশ স্মার্টফোন গ্যালাক্সি এ০৪ই

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গ্যালাক্সি এ০৪ই স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং। অনিন্দ্য সুন্দর এই ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, র‍্যাম প্লাস, মনমাতানো ডিসপ্লে ও ঝকঝকে ছবি তোলে এমন ক্যামেরা সহ দুর্দান্ত সব ফিচার। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এ০৪ই স্মার্টফোনের অনন্য ডিজাইন ব্যবহারকারীদের নিজস্ব স্টাইলকে অসাধারণভাবে ফুটিয়ে তুলবে। ব্ল্যাক, লাইট ব্লু ও কপার- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। নিখুঁত ও পরিস্কার কনটেন্ট দেখার সুবিধা দিতে চমৎকার এ ডিভাইসে রয়েছে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে ও এইচডি+ প্রযুক্তি। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এইচডি+ প্রযুক্তির দুর্দান্ত ডিসপ্লে আর শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে ডিভাইসটি ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটির বুদ্ধিমত্তা ব্যবহারকারীর ফোন ইউসেজ প্যাটার্ন বুঝতে সক্ষম; এক্ষেত্রে নিরবচ্ছিন্ন মাল্টিটাস্ক নিশ্চিত করতে ব্যবহারকারীকে ৪ জিবি পর্যন্ত এক্সট্রা ভার্চ্যুয়াল র‍্যাম সরবরাহ করবে ডিভাইসটি। দ্রুত ও কার্যকর পারফরমেন্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর ও ৭ জিবি পর্যন্ত (৩ জিবি + ৪ জিবি পর্যন্ত র‍্যাম প্লাস) র‍্যাম ব্যবহার করার সুযোগ। পাশাপাশি, এতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ সুবিধা, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা প্রতিটি ফটোর ক্ষেত্রে ডেপথ অব ফিল্ড ঠিক করে নিবে ও হাই কোয়ালিটির পোর্ট্রেইট শট তোলার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিবে। ব্যবহারকারীর জীবনের সোনালি মুহুর্তের ছবি স্মৃতিতে ধারণ করে রাখবে ডিভাইসের ক্যামেরা দু’টি। পাশাপাশি, ক্যামেরায় দুর্দান্ত সেলফি ধারণ করতে এতে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটির বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মুয়ীদূর রহমান বলেন, “বাংলাদেশে গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটি নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই যেন সবাই সাশ্রয়ী মূল্যের মধ্যে দুর্দান্ত ফিচার সহ ডিভাইসের সুবিধা উপভোগ করতে পারেন। দেশজুড়ে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবো। গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটি মানুষের লাইফস্টাইল ও বিনোদনকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।”

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি