রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ সেবা চালু

সৌদিআরবে বসবাসরত ২২ লাখ প্রবাসী বাংলাদেশীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদানে চালু করা হয়েছে ‘প্রবাস বন্ধু কল সেন্টার। সৌদিআরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় ২৯ এপ্রিল ২০২০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর এটুআই কর্তৃক যৌথভাবে উদ্বোধন করা হয় প্রবাস বন্ধু কলসেন্টার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি এর সঞ্চালনায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন, এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি এবং সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মশি। অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই-এর চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটিজিস্ট এবং ডিজিটাল সার্ভিস এক্সিলারেটরের লিড ফোকাল জনাব ফরহাদ জাহিদ শেখ প্রবাস বন্ধু কলসেন্টারের প্রেক্ষাপট, পদ্ধতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক উপস্থাপনা করেন।

করোনাভাইরাস সংক্রমণের সংকটকালীন পরিস্থিতিতে এই কলসেন্টারের মাধ্যমে সৌদিআরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন প্রবাসী বাংলাদেশী ডাক্তারগণ। এর মাধ্যমে সৌদিআরবে অবস্থানকারী যেকোন প্রবাসী একটি হান্টিং নম্বর +৮৮ ০৯৬১১ ৯৯৯ ১১১-এর মাধ্যমে অথবা ইমো নম্বর (ফ্রি) ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০-এর মাধ্যমে কল করলে সেই কলটি সৌদিআরবে বাংলাদেশি ডাক্তারদের যে পুল রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্ট ডাক্তারগণ আগ্রহী সেবাপ্রার্থীকে এর মাধ্যমে সৌদি সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা ও পরামর্শ দিবেন। ইতোমধ্যে ৬৭ জন সৌদি প্রবাসী বাংলাদেশী ডাক্তার এ কলসেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদানের অঙ্গীকার নিয়ে corona.gov.bd-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন এবং আরো প্রায় ২৫০ ডাক্তার এই সেবা প্রদানের বিষয়ে আগ্রহ প্রদান করেছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা প্রবাসীগণ corona.gov.bd ওয়েবসাইট থেকেও পাবেন।

পররাষ্ট্র মন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন বলেন, এ প্রক্রিয়াটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি মহতী উদ্যোগ এবং সৌদি প্রবাসীদের জন্য একটি সময়োপযোগী স্বাস্থ্যসেবা। আমি এ উদ্যোগে সংশ্লিষ্ট ডাক্তারদের সম্মান ও কৃতজ্ঞতা জানাই। প্রবাসীদের প্রতি আহবান জানান, বর্তমান পরিস্থিতিতে আপনারা যে যেখানে অবস্থান করছেন আপাতত সেখানেই থাকুন, তবে বিশেষ প্রয়োজনে মিশনগুলোকে জানালে আমরা আপনাদের পাশে থাকবো। বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন অ্যাপে প্রবাসীদের জন্য ৩৪ ধরনের সেবা চালু করায় আইসিটি বিভাগের প্রশংসা করেন। হটলাইন ৩৩৩ এবং ৯৯৯ ব্যবহারে নিজের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি বলেন, করোনা পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রতিটি দূতাবাসে ১০ কোটি টাকার সহায়তা পাঠানো হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে প্রবাস বন্ধু কলসেন্টার কানেক্টিভিটির মাধ্যমে আমরা প্রবাসীদের জন্য আরো সহযোগী পদক্ষেপ নিতে পারবো। আগামীতে সকল দেশে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে একই ধরনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।  

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। আর প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি। আর তাই তাদের বিপদে আমাদেরই করোনা যুদ্ধের সম্মুখ ভাগের সমরকৌশলী চিকিৎকরা এগিয়ে এসেছেন। বাংলাদেশ থেকেও ২৫০ জন চিকিৎসক এই সেবায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। সিআরএম সফটওয়্যারের মাধ্যমে এই কলসেন্টারটি পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই (মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত) এর কারিগরি সমন্বয় ও সহযোগিতায় ওয়েজ আর্নার্স বোর্ডের প্রবাস বন্ধু কলসেন্টারটি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে পুনঃকার্যকর করা হয়েছে।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ; পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা; সৌদিআরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিষ্টার ড. মোহাম্মদ আবুল হাসান; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হামিদুর রহমান; এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ; এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (তথ্য প্রযুক্তি, গবেষণা ও পরিকল্পনা) নুরুন আক্তার এবং দাম্মামে অবস্থিত জন হপকিনস আরামকো হেলথ কেয়ার খোবার এর কিডনি বিশেষজ্ঞ জনাব মনোজ কুমার দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি