শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

সিঙ্গাপুরে হুয়াওয়ে এপিএসি ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: সিঙ্গাপুরে আজ থেকে শুরু হয়েছে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল ইনোভেশন কংগ্রেস ২০২২। সম্মেলনের প্রথম দিনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল স্ট্র‍্যাটেজি এণ্ড প্র‍্যাকটিস বিষয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। মূল প্রবন্ধে তুলে তিনি তুলে ধরেন কীভাবে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা ঘোষিত হওয়ার পর থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত দ্রুত বিকাশ লাভ করেছে। 

তিনি উল্লেখ করেন, গত ২০২১ সালের শেষের দিকে দেশে মোবাইল ব্রডব্যান্ড কভারেজ ৯৮ দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন আঠারো কোটিতে পরিণত হয়েছে যা ২০১৮ সালে মাত্র চার কোটি ছিল। জনাব মোস্তাফা জব্বার আরও বলেন, “ইন্টারনেট বাংলাদেশের জনসাধারণের জীবনকে ব্যাপকভাবে পরিবর্তন করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী নেতৃত্ব এবং এই খাতের সকল অংশীজনের সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ প্রাদুর্ভাব সময়েও বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে।” তিনি তাঁর বক্তব্যে জাতিসংঘের ব্রডব্যাণ্ড কমিশন কর্তৃক প্রকাশিত গত ২০২১ সালে বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টরে এসডিজি’র লক্ষ্য মাত্রা ৫বি(১),৯সি(১)ও ১৭.৮(১) অর্জন অর্থাৎ সাশ্রয়ী মূল্যে দেশের জনসাধারণকে ইন্টারনেট সেবা প্রদানের সক্ষমতা অর্জনের বিষয়টি উল্লেখ করেন।

এছাড়াও তিনি সারা বিশ্বে বিভিন্ন দেশের অর্থনীতিতে ডিজিটাল সেবা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার উপর আলোকপাত করেন। তিনি ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করেন।

হুয়াওয়ের আয়োজনে এই সম্মেলনে মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ; দাতো শ্রী ড. আদহাম বিন বাবা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মালয়েশিয়া; কেন হু, রোটেটিং চেয়ারম্যান, হুয়াওয়ে; ড. ইয়াং মি ইং, এক্সিকিউটিভ ডিরেক্টর, আসিয়ান ফাউন্ডেশন; মিসেস আজারিন পাত্তানাপাঞ্চাই, স্থায়ী সচিব, ডিজিটাল অর্থনীতি ও সমাজ মন্ত্রণালয়, থাইল্যান্ড; সাইমন লিন, প্রেসিডেন্ট, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রমুখ বক্তব্য প্রদান করেন। শ্যামসুন্দর সিকদার, চেয়ারম্যান, বিটিআরসি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

এছাড়াও মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ের ইন্টেলিজেন্ট ক্যাম্পাস সেশনেও যোগ দেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি