শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.4 C
Dhaka

সফটওয়্যার সলিউশন রোগীদের জন্য খরচ কমাবে – প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল যন্ত্র ব্যবহারের সঙ্গে সফটওয়্যার সলিউশন ও ডেটা বিশ্লেষণ মূলক পরিষেবা রোগীদের জন্য খরচ কমাবে এবং উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

প্রতিমন্ত্রী গতকাল বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে  চীনা সরকারের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে বিএসএমএমইউতে স্থাপিত হৃদরোগের চিকিৎসায় ডিজিটাল পরিকাঠামো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে জনকেন্দ্রিক, অন্তর্ভূক্তিমূলক ও পরিবেশ বান্ধব সার্কুলার ইকোনোমি গড়ে তোলা হবে। কেননা ভবিষ্যতে এর পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং এর মতো অগ্রসরমান প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।

তিনি বলেন এই পাইলট সাইটটি স্বাস্থ্যসেবাকে ডিজিটাইজ করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

প্রতিমন্ত্রী  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হাসপাতাল হিসেবে গড়ে তুলতেই  আইসিটি বিভাগ কমিউনিটি ক্লিনিকের আদলে বিএসএমএমইউতে একটি বিশেষায়িত টেলিহেলথ সেন্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছে।

এই কার্যক্রমে সংযুক্ত হওয়ায় তিনি নেতৃস্থানীয় চীনা স্বাস্থ্যসেবা সংস্থা, লিড মেডিকেল মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে করোনাকালে বিএসএমইউ চিকিৎকদের টেলিমেডিসিন সেবায় যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএসএমএমইউ  এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রমুখ বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি